
শেষ আপডেট: 12 April 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো: বলিউডের ঝাঁ চকচকে বিয়ে মানেই সেখানে বাঙালি ডিজাইনার সব্যসাচীর (Sabyasachi) পোশাকে সেজে উঠতেই হবে সুন্দরী অভিনেত্রীদের। দীপিকা থেকে অনুষ্কা সব্যসাচীর লেহেঙ্গা পরেই সকলে বসেছেন ছাঁদনাতলায়। সাধারণের আয়ত্তের বাইরে হলেও অনেকেরই স্বপ্ন থাকে নিজের বিয়েতে সব্যসাচীর লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসার। তবে, সব্যসাচীর সাম্প্রতিকতম বিয়ের পোশাকের বিজ্ঞাপনটি ঝড় তুলেছে নেটপাড়ায়।
সেই বিজ্ঞাপনে দেখা যাচ্ছে দামি লেহেঙ্গায় সেজেও বিরস বদনে দাঁড়িয়ে আছে কনের মডেল (model)। হাসি নেই বরবেশী মডেলটির মুখেও। এই বিজ্ঞাপন দেখেই হাসির রোল উঠেছে নেট দুনিয়ায়। মজা করে এক নেটিজেনের বক্তব্য মেয়েটি নিশ্চয়ই বিয়েতে ইচ্ছুক ছিল না। শুধুমাত্র সব্যসাচীর লেহেঙ্গা পরার শখ মেটাতেই বিয়ের পিঁড়িতে উঠেছে সে। পাশাপাশি, সব্যসাচীর লেহেঙ্গা পরেও কেউ অসুখী হতে পারে তা দেখেও ছদ্ম বিষ্ময় প্রকাশ করেছেন অনেকে।
এক ধাপ এগিয়ে এক টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন ধার করে সব্যসাচীর দামি লেহেঙ্গা কেনার চেয়ে কমদামি সাধারণ লেহেঙ্গাতেও সুন্দর লাগা সম্ভব। ফলে, হাতে বোনা সুন্দর পোশাক কিনে ধারে ডুবে যাওয়া থেকে নিজেকে বাঁচানো উচিত। এভাবেই নানারকম তির্যক মন্তব্য ধেয়ে এসেছে বিষণ্ণ মডেলের ছবিকে ঘিরে।
পেশাদার মডেলরা কখনোই উচ্চকিত হাসি বা অতিরিক্ত মুখভঙ্গি প্রকাশ করেন না ছবি তোলার ক্ষেত্রে, তবে এক্ষেত্রে এই মডেলের মুখে অভিব্যক্তি নিরপেক্ষ হওয়ার বদলে সেখানে লেগেছে বিষাদের ছোঁয়া। এতে সব্যসাচী কালেকশনের চাহিদায় কোনওরকম প্রভাব পড়বে না বলেই মনে করছেন সকলে। এই ছবিতে সব্যসাচী কালেকশনের জরির এম্ব্রয়ডারি অরগ্যাঞ্জা শাড়ি এবং মানানসই গয়না পরে আছেন মডেল।
টেক্সাসের এই প্রাচীন বিলাসবহুল হোটেলে নাকি ঘুরে বেড়ায় আত্মারা, নেপথ্যে অদ্ভুত এক কাহিনি