Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

শবরীমালা নিয়ে শেষ কথা বলেনি সুপ্রিম কোর্ট, মন্তব্য প্রধান বিচারপতির

দ্য ওয়াল ব্যুরো : ২০১৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সব বয়সের মহিলারা শবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, এখনও এই ইস্যুতে শেষ কথা বলা হয়নি। সমাজকর্মী বিন্দু আম্মি

শবরীমালা নিয়ে শেষ কথা বলেনি সুপ্রিম কোর্ট, মন্তব্য প্রধান বিচারপতির

শেষ আপডেট: 5 December 2019 10:48

দ্য ওয়াল ব্যুরো : ২০১৮ সালের সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল, সব বয়সের মহিলারা শবরীমালা মন্দিরে ঢুকতে পারবেন। কিন্তু বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, এখনও এই ইস্যুতে শেষ কথা বলা হয়নি। সমাজকর্মী বিন্দু আম্মিনি শীর্ষ আদালতে আবেদন করেছিলেন, সব বয়সের মহিলারা যাতে শবরীমালা মন্দিরে প্রবেশ করতে পারেন, সেজন্য কেরল সরকারকে নিরাপত্তার ব্যবস্থা করতে বলা হোক। সেই আবেদনের ওপরে এদিন শুনানি হয়। বিন্দু আম্মিনির হয়ে সুপ্রিম কোর্টে সওয়াল করেন প্রবীণ আইনজীবী ইন্দিরা জয়সিং। তিনি বলেন, বিন্দু আম্মিনি পুলিশ কমিশনারের সঙ্গে দেখা করে ফেরার পথে তাঁর দিকে রাসায়নিক ছোড়া হয়েছিল। একইসঙ্গে তিনি বলেন, ২০১৮-র সেপ্টেম্বরে শীর্ষ আদালত যে রায় দিয়েছিল, তা এখনও স্থগিত করা হয়নি। তখনই প্রধান বিচারপতি মন্তব্য করেন, সুপ্রিম কোর্টের ওই রায় শেষ কথা নয়। তার বিরুদ্ধে আবেদন করা হয়েছিল। সুপ্রিম কোর্টের এক বৃহত্তর বেঞ্চ সেই আবেদন শুনছে। প্রধান বিচারপতি জানান, বিন্দু আম্মিনির আবেদনের ওপরে ফের শুনানি হবে পরের সপ্তাহে। কেরল থেকে ফতিমা এ এস নামে এক মহিলা একই আবেদন করেছেন। সেই আবেদনের ওপরেও শুনানি হবে একইসঙ্গে। ফতিমার হয়ে সওয়াল করবেন প্রবীণ আইনজীবী কলিন গনজালভেস। গতবছর কেরলের বামশাসিত সরকার সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করতে চেষ্টা করে। যে মহিলারা শবরীমালা মন্দিরে প্রবেশ করতে চেয়েছিলেন, তাঁদের নিরাপত্তার ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে ব্যাপক প্রতিবাদ দেখা যায় কেরল জুড়ে।

```