Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রথা ভেঙে শবরীমালার ভিতরে মহিলাদের পুজো, শুদ্ধিকরণের পর খোলা হল মন্দিরের দরজা

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস তৈরি করে মঙ্গলবার ভোররাতে শবরীমালায় পুজো দিয়েছিলেন দুই মহিলা। রীতিমত পুলিশি নিরাপত্তায় মন্দিরে ঢুকে পুজো দেন তাঁরা। যা জানতে পেরে শুদ্ধিকরণের জন্য মন্দিরের দরজা সকালেই বন্ধ করে দিয়েছিলেন পুরোহিতরা। শুদ্ধিকরণের প্রক্র

প্রথা ভেঙে শবরীমালার ভিতরে মহিলাদের পুজো, শুদ্ধিকরণের পর খোলা হল মন্দিরের দরজা

শেষ আপডেট: 1 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ইতিহাস তৈরি করে মঙ্গলবার ভোররাতে শবরীমালায় পুজো দিয়েছিলেন দুই মহিলা। রীতিমত পুলিশি নিরাপত্তায় মন্দিরে ঢুকে পুজো দেন তাঁরা। যা জানতে পেরে শুদ্ধিকরণের জন্য মন্দিরের দরজা সকালেই বন্ধ করে দিয়েছিলেন পুরোহিতরা। শুদ্ধিকরণের প্রক্রিয়া শেষ, বেল বাড়তেই ফের খোলা হল শবরীমালার দরজা। কয়েক দশকের প্রাচীন প্রথা ভেঙে শবরীমালা মন্দিরে প্রবেশ করেছিলেন দুই মহিলা। দুজনেরই বয়স পঞ্চাশের অনেক কম।শুধু প্রবেশই নয়, তাঁরা পুজোও দিলেন ভগবান আয়াপ্পার মূর্তির সামনে। মঙ্গলবার মধ্য রাতে ওই দুজন পাহাড়ের উপরের মন্দিরের উদ্দেশে রওনা হন। তাঁদের সঙ্গে ছিলেন ইউনিফর্ম ও সাদা পোশাকে অল্প কয়েক জন নিরপত্তারক্ষী। ভোর রাত পৌনে চারটে নাগাদ তাঁরা মূল মন্দিরে প্রবেশ করেন ও পুজো দেন।দুই মহিলাদের মধ্যে একজনের নাম বিন্দু যিনি পেশায় আইনজীবী, দ্বিতীয় মহিলা কনকদুর্গা একজন সমাজকর্মী। https://twitter.com/ANI/status/1080307598216384519 কর্তৃপক্ষের অজান্তেই শবরীমালা মন্দিরের অন্দরে দুই মহিলা চলে যান। যা জানতে পেরে বেশ ক্ষুব্ধ মন্দির বাঁচাও কমিটি। সদস্যরা জানাচ্ছেন, প্রচার মাধ্যম থেকে মন্দিরে মহিলাদের প্রবেশের কথা জানতে পারেন তাঁরা। যা তাঁদের কাছে  'লজ্জাজনক'। প্রচার মাধ্যমের কথা প্রথমে বিশ্বাস করেনি মন্দির কমিটি। পরে, গোটা ঘটনার কথা কেরল পুলিশ স্বীকার করলে হতবাক হন কমিটির সদস্যরা। জানতে পেরেই বন্ধ করা হয় মন্দিরের দরজা। https://twitter.com/RahulEaswar/status/1080325831329640449 মন্দিরের দরজা খুলতেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে শবরীমালায়। মন্দির বাঁচাও কমিটির সদস্যরা দফায় দফায় বিক্ষোভ করছেন। বিক্ষোভে সামিল হয়েছেন  কেরলের বিজেপির কর্মীরাও ।মন্দিরে মহিলাদের ঢোকার খবরে ক্ষুব্ধ আয়াপ্পা ধর্ম সেনার প্রধান রাহুল ঈশ্বর। তাঁর বক্তব্য, গোটা ঘটনায় প্রশাসনের হাত রয়েছে। রাজ্য সরকারের প্রচ্ছন্ন মদতেই এত বড় কাণ্ড ঘটাতে পেরেছেন ওই দুই মহিলা। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছেন তিনি।পরিস্থিতি সামাল দিতে মন্দিরের বাইরে ও ভিতের বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। মহিলা পুলিশের সংখ্যাও বেড়েছে। ঋতুমতী অবস্থায় পুজো দিলে আয়াপ্পা ক্রুদ্ধ হবেন, এই কুসংস্কারের উপর ভিত্তি করে কয়েক দশক ধরে ১০ থেকে ৫০ বছর বয়স অবধি কোনও নারীর প্রবেশাধিকার ছিল না এই মন্দিরে। গত সেপ্টেম্বরে সুপ্রিম কোর্ট এক ঐতিহাসিক রায়ে বলে ভক্তদের মধ্যে লিঙ্গবৈষম্য করা যাবে না। যে কোনও বয়সের মহিলাকেই প্রবেশাধিকার দিতে হবে শবরীমালা মন্দিরে। এর আগেও মন্দিরে প্রবেশ করার একাধিক চেষ্টা করেছেন মহিলারা। কিন্তু কেরলে আয়াপ্পা পূজারীদের বিপুল বিক্ষোভে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

```