Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বন্ধ হচ্ছে শবরীমালার দরজা, ঢুকতে গিয়েও ব্যর্থ ৯ মহিলা

দ্য ওয়াল ব্যুরো : পাঁচ দিন খোলা থাকার পরে সোমবার রাত ১০টায় বন্ধ হচ্ছে শবরীমালা মন্দিরের দরজা। গত মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সব বয়সের মহিলারাই মন্দিরে ঢুকতে পারবেন। তার পরে ১৮ অক্টোবর প্রথমবার খোলে মন্দিরের দরজা। তারপরে গত চার দিনে ৫০ ব

বন্ধ হচ্ছে শবরীমালার দরজা, ঢুকতে গিয়েও ব্যর্থ ৯ মহিলা

শেষ আপডেট: 22 October 2018 05:55

দ্য ওয়াল ব্যুরো : পাঁচ দিন খোলা থাকার পরে সোমবার রাত ১০টায় বন্ধ হচ্ছে শবরীমালা মন্দিরের দরজা। গত মাসে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, সব বয়সের মহিলারাই মন্দিরে ঢুকতে পারবেন। তার পরে ১৮ অক্টোবর প্রথমবার খোলে মন্দিরের দরজা। তারপরে গত চার দিনে ৫০ বছরের কমবয়সী নজন মহিলা মন্দিরে ঢোকার চেষ্টা করেছেন। কিন্তু বিক্ষোভকারীদের ভয়ে তাঁদের পিছিয়ে আসতে হয়েছে। রবিবার ৪৭ বছর বয়সী এক মহিলা মন্দিরে ঢুকতে গিয়ে ভক্তদের হাতে হেনস্থার শিকার হন। তাতে তিনি অসুস্থ হয়ে পড়েন। ভক্তদের নিশানা হয়ে উঠতে পারে মিডিয়াও।  শবরীমালা মন্দিরের অদূরে পম্বা অঞ্চল থেকে সাংবাদিকদের সরে যেতে বলেছে পুলিশ। মন্দির কর্তৃপক্ষ চিঠি দিয়ে সরকারকে জানিয়েছে, কোনও ঐতিহ্য ভাঙা হলে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হবে। অভিযোগ, ভক্তদের ভিড়ের মধ্যে রয়েছেন বিজেপি কর্মীরা।  তাঁরা মহিলাদের ঢুকতে বাধা দিচ্ছে। বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, অবিলম্বে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হোক।  রাজ্য সরকার শবরীমালা বিতর্কে কেন্দ্রের হস্তক্ষেপ দাবি করুক। অন্যদিকে কংগ্রেসের দাবি, সুপ্রিম কোর্টের রায় অস্বীকার করার জন্য কেন্দ্রীয় সরকার অর্ডিন্যান্স আনুক।

```