তালিবানকে চায় পাকিস্তান! ভারতের বিরোধিতায় নিউ ইয়র্কে বাতিল সার্কের বৈঠক
দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার নিউ ইয়র্কে সার্কের (SAARC) বৈঠক হওয়ার কথা ছিল। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির বিদেশমন্ত্রীদের। কিন্তু এই বৈঠক বাতিল হয়ে গেল, সৌজন্যে পাকি
শেষ আপডেট: 22 September 2021 05:43
দ্য ওয়াল ব্যুরো: আগামী শনিবার নিউ ইয়র্কে সার্কের (SAARC) বৈঠক হওয়ার কথা ছিল। সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কো-অপারেশনের এই বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল দক্ষিণ এশিয়ার দেশগুলির বিদেশমন্ত্রীদের। কিন্তু এই বৈঠক বাতিল হয়ে গেল, সৌজন্যে পাকিস্তান (Pakistan)।
ভবানীপুরে প্রিয়াঙ্কার প্রচারে হরদীপ সিং পুরি, শিখ ভোটব্যাঙ্ককেই টার্গেট করছে বিজেপি
কেন? জানা যাচ্ছে, পাকিস্তানের ইমরান খান সরকার সার্কের এই বৈঠকে তালিবান প্রতিনিধির উপস্থিতির পক্ষে সওয়াল করেছিল। তারা চাইছিল তালিবানের তরফেও কেউ সার্কের বৈঠকে থাকুন। কিন্তু বলা যাভুল্য, অন্যান্য দেশ তা চায়নি। মূলত ভারতের প্রতিবাদেই সার্কের এই বৈঠক ভেস্তে গেছে বলে খবর।
সার্কের বৈঠকে তালিবানের উপস্থিতির তীব্র বিরোধিতা করেছে ভারত। তাছাড়া অন্যান্য দেশগুলিও এতে আপত্তি জানিয়েছে। এই বৈঠকের আয়োজক দেশ ছিল নেপাল।
আফগানিস্তানে তালিবান সরকারকে এখনও পর্যন্ত মেনে নেয়নি ভারত। রাষ্ট্রপুঞ্জেও স্বীকৃতি পায়নি তালিবান। তবে রাষ্ট্রপুঞ্জের স্বীকৃতির জন্য সম্প্রতি তারা চেষ্টা চালাচ্ছে। রাষ্ট্রপুঞ্জে এই মর্মে চিঠিও লিখেছে তালিবান শীর্ষ কর্তারা। ভারত বারংবার তালিবানের বিরোধিতা করেই এসেছে। তালিবানের শাসনে সাধারণ মানুষ, বিশেষত মেয়েদের অধিকার সুরক্ষিত নয়। তবে তালিবান কাবুলের মসনদে বসার পর থেকেই পাকিস্তান তাকে সমর্থন জানিয়েছে। চিনও তাদের পাশে থাকার বার্তাই দিয়েছে। এদিন সেই তালিবানের পাশে দাঁড়াতে গিয়ে পাকিস্তানের জন্য সার্কের বৈঠক বাতিল হল।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'