Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রুশ তেল কেনায় ফুলে ফেঁপে উঠেছে গুজরাতের দুই সংস্থা! বিদেশমন্ত্রীকে চিঠি তৃণমূলের জহরের

দ্য ওয়াল ব্যুরো: গতবছর ইউক্রেন-রাশিয়ার যখন যুদ্ধ চলছে, সেসময় পুতিনের দেশের পাশে দাঁড়িয়ে তাঁদের থেকে অপরিশোধিত তেল কিনেছিল (Russian oil imports) ভারত। জানা গিয়েছে, রাশিয়া থেকে সেই তেল আমদানিতে লাভবান হয়েছে এই দেশের দু'টি বড় বাণিজ্যিক সংস্থা

রুশ তেল কেনায় ফুলে ফেঁপে উঠেছে গুজরাতের দুই সংস্থা! বিদেশমন্ত্রীকে চিঠি তৃণমূলের জহরের

শেষ আপডেট: 8 May 2023 03:23

দ্য ওয়াল ব্যুরো: গতবছর ইউক্রেন-রাশিয়ার যখন যুদ্ধ চলছে, সেসময় পুতিনের দেশের পাশে দাঁড়িয়ে তাঁদের থেকে অপরিশোধিত তেল কিনেছিল (Russian oil imports) ভারত। জানা গিয়েছে, রাশিয়া থেকে সেই তেল আমদানিতে লাভবান হয়েছে এই দেশের দু'টি বড় বাণিজ্যিক সংস্থা (Gujarati companies)। এই অভিযোগ তুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ জহর সরকার (TMC MP Jahar Sarkar)। এই নিয়ে তিনি বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে (S. Jaishankar) চিঠিও লিখেছেন।

ইউক্রেন যুদ্ধ আবহে রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে আন্তর্জাতিক মহলে সমালোচনার মুখে পড়েছিল ভারত। সেসময় কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, ভারত নিজেদের স্বার্থের কথাই ভাববে। কিন্তু জহর সরকারের দাবি, এই তেল কেনার সিদ্ধান্ত আদতে কেন্দ্রের ঘনিষ্ঠ কর্পোরেট সংস্থার স্বার্থে। বিদেশমন্ত্রীকে লেখা চিঠিতে সেই প্রশ্নই তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ।

তিনি লিখেছেন, এই সিদ্ধান্তে দেশের সাধারণ মানুষ যারা পেট্রোলিয়ামজাত পদার্থ ব্যবহার করে, তাঁদের কোনও সুবিধা হয়নি। বরং গুজরাতের দুই বড় রিফাইনারি সংস্থা এতে বিপুল লাভের মুখ দেখেছে। এতে দেশের কি আদৌ কোনও লাভ হয়েছে? এমনই প্রশ্ন তুলেছেন জহরবাবু। রাশিয়ার তেল বহনের জন্য আচমকাই মুম্বইয়ের একটি সংস্থা ৫৪টি ট্যাঙ্কার কীভাবে কিনে ফেলল, এই নিয়ে এস জয়শঙ্কররের কাছে জবাব চেয়েছেন সাংসদ।

'পাঁচ বছর যা খেয়েছেন তার হিসেব দিয়ে তবেই নির্দলে দাঁড়াবেন', দিনহাটায় হুমকি উদয়নের


```