Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

কৃষ্ণ সাগরের উপর আমেরিকান ড্রোন ও রাশিয়ান বিমানের সংঘর্ষ: মার্কিন সেনা

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার আকাশসীমায় চিনের ড্রোন ঢুকে পড়ার ঘটনায় সপ্তাহখানেক আগেই জোর উত্তেজনা ছড়িয়েছিল। যদিও সেই ড্রোন দেখার সঙ্গে সঙ্গেই মার্কিন সেনা গুলি করে তা সমুদ্রে নামিয়ে দেয়। আর এবার আমেরিকার ড্রোনের (US Drone) সঙ্গে সংঘর্ষ হল রাশি

কৃষ্ণ সাগরের উপর আমেরিকান ড্রোন ও রাশিয়ান বিমানের সংঘর্ষ: মার্কিন সেনা

শেষ আপডেট: 14 March 2023 18:50

দ্য ওয়াল ব্যুরো: আমেরিকার আকাশসীমায় চিনের ড্রোন ঢুকে পড়ার ঘটনায় সপ্তাহখানেক আগেই জোর উত্তেজনা ছড়িয়েছিল। যদিও সেই ড্রোন দেখার সঙ্গে সঙ্গেই মার্কিন সেনা গুলি করে তা সমুদ্রে নামিয়ে দেয়। আর এবার আমেরিকার ড্রোনের (US Drone) সঙ্গে সংঘর্ষ হল রাশিয়ান জেটের (Russian Jet)।

মঙ্গলবার কৃষ্ণ সাগরের উপর এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনীর ইউরোপীয় কমান্ড। সূত্রের খবর, রাশিয়ান এসইউ-২৭ জেট ফাইটার ও একটি আমেরিকান এমকিউ-৯ রিপার ড্রোন একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এই বিষয়ে ইউএস এয়ারের কমান্ডার ইউএস এয়ার ফোর্সের জেনারেল জেমস হেকার বলেছেন, "আমাদের এমকিউ-৯ রিপার ড্রোন আন্তর্জাতিক আকাশসীমায় রুটিন অপারেশন চালাচ্ছিল। তখনই একটি রুশ বিমান তাতে আঘাত করে। এর ফলে ড্রোনটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্থ হয়।"

গালওয়ানের স্মৃতি উস্কে কাঁটা লাগানো গদার মতো অস্ত্র কিনছে চিন, মারলেই ফালা ফালা হবে শরীর


```