ইউক্রেন সঙ্কট প্রশমিত করতে সম্মত রাশিয়া ও ফ্রান্স, কথা হতে পারে বাইডেন ও পুতিনেরও
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) মধ্যে যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে তা এড়াতে সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা করছে দুই দেশ, বলে খবর। তবে, কিয়েভের বাহিনীকে সরানোর জন্য গোলাগুলির জন্য একে অপরকে দায়ী করছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক করা
শেষ আপডেট: 21 February 2022 02:12
দ্য ওয়াল ব্যুরো: ইউক্রেন (Ukraine) ও রাশিয়ার (Russia) মধ্যে যে যুদ্ধ আবহ তৈরি হয়েছে তা এড়াতে সর্বাত্মক কূটনৈতিক চেষ্টা করছে দুই দেশ, বলে খবর। তবে, কিয়েভের বাহিনীকে সরানোর জন্য গোলাগুলির জন্য একে অপরকে দায়ী করছে। যদিও পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টায় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর দীর্ঘক্ষণ ফোনালাপ হয়েছে।
এমনকি ওয়াসিংটনও এই ব্যাপারে চূড়ান্ত সতর্কতার কথা বলেছে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন নিয়ে সতর্ক করেছে। ম্যাক্রোঁর অফিস থেকে জানানো হয়েছে, 'এই ফোনে ইউক্রেনে বড় ধরণের সংঘাত এড়াতে প্রয়োজনীয় প্রচেষ্টার ব্যাপারে আলোচনা হয়েছে।'
তবে অন্যদিকে, এই ব্যাপারে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে পুতিন কথা বলতে প্রস্তুত বলে জানা গেছে। আরও জানা যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত ইউক্রেন থেকে রাশিয়া বাহিনী সরছে ততক্ষণ পর্যন্ত এই প্রচেষ্টা চালাবে আমেরিকা।
আরও পড়ুনঃ
রঞ্জিতে মহানজির যশের, স্পর্শ করলেন পতৌদি, রামন লাম্বাদের অনন্য কীর্তি
এদিকে, এক বিবৃতি থেকে জানা যাচ্ছে ম্যাক্রোঁর সঙ্গে পুতিনের কথা বলার সময়, পুতিন অভিযোগ জানিয়েছেন যে, 'এই উত্তেজনার কারণ ইউক্রেনের নিরাপত্তা বাহিনীর উস্কানিমূলক আচরণ।' আরও জানা গেছে পুতিন, নিরাপত্তার নিশ্চয়তার জন্য রাশিয়ার দাবিগুলোকে গুরুত্ব সহকারে পর্যালোচনা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে পুনরায় আহ্বান জানিয়েছেন।
তবে ম্যাক্রোঁর অফিস থেকে আরও জানানো হয়েছে যে, 'এই দুই বিশ্বনেতাই উদ্ভব সংকটের জন্য একটি কূটনৈতিক সমাধানের জন্য সবকিছু করার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।' আগামীতে দুই নেতার দেখা করারও সম্ভাবনার কথা হয়েছে। পাশাপাশি, এই বিষয়ে আলোচনার জন্য রাশিয়া ফ্রান্স, ইউক্রেন ও জার্মানির মধ্যে আলোচনার হওয়ারও কথা হয়েছে। যদি তা বাস্তবায়ন হয় তাহলে খুব শীঘ্রই এই চার দেশের নেতাকে 'এক টেবিলে' দেখা যেতে পারে।