Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ভেন্টিলেটরে আগুন, রাশিয়ার দু'টি হাসপাতালে দগ্ধে মৃত ৬! যন্ত্রের ব্যবহার নিয়ে আমেরিকাকে সতর্ক করল মস্কো

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে আঘুন লেগে পুড়ে মারা গেলেন পাঁচ জন বিপন্ন রোগী! সকলেই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন, তাঁদের মধ্যে চার জন ছিলেন করোনা আক্রান্ত। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শহরের সেন্ট জর্জ হাসপাতালে মঙ্গলবারের এই ঘটনায় সন্দেহের আঙুল

ভেন্টিলেটরে আগুন, রাশিয়ার দু'টি হাসপাতালে দগ্ধে মৃত ৬! যন্ত্রের ব্যবহার নিয়ে আমেরিকাকে সতর্ক করল মস্কো

শেষ আপডেট: 13 May 2020 07:31

দ্য ওয়াল ব্যুরো: হাসপাতালে আঘুন লেগে পুড়ে মারা গেলেন পাঁচ জন বিপন্ন রোগী! সকলেই ভেন্টিলেটর সাপোর্টে ছিলেন, তাঁদের মধ্যে চার জন ছিলেন করোনা আক্রান্ত। রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে শহরের সেন্ট জর্জ হাসপাতালে মঙ্গলবারের এই ঘটনায় সন্দেহের আঙুল উঠেছে ভেন্টিলেটরের যান্ত্রিক ত্রুটির দিকে। কারণ পুলিশের প্রাথমিক তদন্তে অনুমান, ভেন্টিলেটরের শর্ট সার্কিট থেকেই ঘটেছে অগ্নিকাণ্ড। সূত্রের খবর, ভেন্টিলেটরে আচমকা আগুন লেগে যা, কিছু বুঝে ওঠার আগেই দাউদাউ করে ছড়িয়ে পড়ে আগুন। তবু কর্মীদের তৎপরতায় হাসপাতালের ১৫০ জন রোগীকে বের করে আনাও সম্ভব হয়৷ কিন্তু আইসোলেশন ওয়ার্ডে ঘটে যায় বড় বিপদ। দগ্ধে শেষ হয়ে যান পাঁচ-পাঁচ জন রোগী।

Fire in Russian hospital kills 5 coronavirus patients

প্রসঙ্গত উল্লেখ্য, শনিবারও মস্কোর একটি হাসপাতালে ঠিক এমনই দুর্ঘটনা ঘটেছিল ভেন্টিলেটরে আগুন লেগে। এক রোগী মারা যান সেখানেও। শুধু তাই নয়, তদন্তকারীরা জানিয়েছেন, দু'টি ঘটনাতেই যে ভেন্টিলেটর থেকে এই অগ্নিকাণ্ড ঘটে, তা একই সংস্থার দ্বারা নির্মিত। সেন্ট পিটার্সবার্গের জরুরি ব্যবস্থাপনা বিভাগের তরফে জানানো হয়েছে, ভেন্টিলেটরগুলোর কার্যক্ষমতার সীমাবদ্ধতা আছে। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, একটি ভেন্টিলেটর ওভারলোড হয়ে পড়েছিল এবং তাতে আগুন ধরে গিয়েছিল। আর এটাই হাসপাতালে আগুন লাগার কারণ বলে মনে করা হচ্ছে।

Five coronavirus patients killed in Russia hospital fire ...

কিন্তু খটকা রয়ে গেছে ভেন্টিলেটরগুলির মান নিয়েও। সেই কারণেই মস্কোর তরফে সতর্ক করা হয়েছে আমেরিকাকেও। কারণ ওই একই ভেন্টিলেটর, 'অ্যাভেন্টা এম' মডেলের প্রোডাক্ট আমেরিকাতেও পাঠানো হয়েছে রাশিয়ার তরফে। মস্কোর প্রশাসন ইতিমধ্যেই আমেরিকাকে সতর্ক করেছে সদ্য ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনার কথা জানিয়ে। ভেন্টিলেটরগুলির ব্যবহার নিয়েও সতর্ক করেছে তারা। যদিও তথ্য বলছে, ভেন্টিলেটরের এই মডেলটি মোটেও নতুন নয়। ২০১২ সালে এই মডেলের ভেন্টিলেটর প্রথম তৈরি করে উরাল ইনস্ট্রুমেন্ট এঞ্জিনিয়ারিং প্ল্যান্ট। তখন থেকেই ব্যবহার হয় এই ভেন্টিলেটর। সব রকম নিরাপত্তা পরীক্ষায় পাশ করে এটি। তার পরেও কী করে হঠাৎ এমনটা ঘটে গেল, ভেবে পাচ্ছে না কেউ।

Russia: Ventilator fire in St. Petersburg hospital kills COVID-19 ...

বিশ্বজুড়ে করোনা আক্রান্তের সংখ্যার দিক দিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সে দেশে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৩২ হাজার। আক্রান্তের নিরিখে আমেরিকা ও স্পেনের পরেই তৃতীয় স্থানে রয়েছে এই দেশ। মৃত্যু হয়েছে ২১০০-র বেশি সংখ্যক মানুষের। এই পরিস্থিতিতে নতুন করে উদ্বেগ বাড়িয়েছে হাসপাতালের ভেন্টিলেটরে আগুন লেগে যাওয়ার ঘটনা। মার্চ মাস থেকে সেন্ট জর্জ হাসপাতালে শুরু হয়েছিল করোনা চিকিৎসা। বহু করোনা আক্রান্ত রোগীকে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে যাঁদের অবস্থা খারাপতম হয়, ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয় তাঁদের। কে জানত, জীবন বাঁচানোর সেই যন্ত্র থেকেই ঘটে যাবে এমন মর্মান্তিক দুর্ঘটনা!

```