দ্য ওয়াল ব্যুরো : বেশ কিছুদিন ধরে কমার পরে শুক্রবার বাড়ল টাকার দাম। একদিকে তেলের দাম কমেছে, অন্যদিকে চিন ও আমেরিকার মধ্যে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা হ্রাস পেয়েছে। দুয়ের ওপরে ভর দিয়ে বেড়েছে টাকার দাম।
শুক্রবার ডলার পিছু টাকার দাম ছিল ৭২.৪৩৫০ টাকা। এদিন টাকার দাম বেড়েছে ১. ৪৪ শতাংশ। ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বরের পরে আর কখনও একই দিনে টাকার দাম এত বাড়েনি। মুদ্রার কারবারিরা এখন নজর রাখছেন সামনের সপ্তাহে আমেরিকার কংগ্রেসে নির্বাচনের দিকে। নির্বাচনের ফল আন্তর্জাতিক মুদ্রার বাজারে প্রভাব ফেলবে বলে তাঁদের ধারণা। ভারতে নজর রাখা হচ্ছে নন ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠানগুলি কাঁচা টাকার সংকটে পড়ে কিনা। তবে অনেকেই আশা করছেন, বাজার যেমন তেজি, টাকার দাম আরও বাড়বে। ডলারের দাম হবে ৭২ টাকা।