Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকার দাম এক লাফে বাড়ল ৪১ পয়সা

দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। চাঙ্গা হয়েছে দেশের শেয়ার বাজার। দুয়ের ওপরে ভর দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে টাকা। বুধবার এক ধাক্কায় টাকার দাম বেড়েছে ৪১ পয়সা। এদিন তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে টাকার দাম । এর ফল

টাকার দাম এক লাফে বাড়ল ৪১ পয়সা

শেষ আপডেট: 25 October 2018 06:31

দ্য ওয়াল ব্যুরো : আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। চাঙ্গা হয়েছে দেশের শেয়ার বাজার। দুয়ের ওপরে ভর দিয়ে ঘুরে দাঁড়াচ্ছে টাকা। বুধবার এক ধাক্কায় টাকার দাম বেড়েছে ৪১ পয়সা। এদিন তিন সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে টাকার দাম । এর ফলে এক ডলারের দাম হয়েছিল ৭৩ টাকা ১৬ পয়সা। আগামী ৪ নভেম্বর থেকে ইরানের ওপরে নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। তার ফলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ করতে পারবে না ইরান। তাই আগেভাগে তেল কেনার প্রবণতা বেড়েছিল। তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছিল তেলের দাম। কিন্তু মঙ্গলবার সৌদি আরব ঘোষণা করেছে, ইরান থেকে তেল পাওয়া না গেলে বাজারে যে ঘাটতি দেখা যাবে, তারা বাড়তি তেল সরবরাহ করে সেই ঘাটতি পূরণ করবে। তার পরেই তেলের দাম কমে যায়। এর আগে তেল কেনার জন্য ডলারের চাহিদা যতদূর বেড়েছিল, তাও কমে যায় কিছু পরিমাণে।  তার ফলে টাকার দাম বাড়ে। এর পাশাপাশি বুধবার সেনসেক্স ১৮৭ পয়েন্ট বেড়ে ৩৪ হাজারে পৌঁছয়। নিফটিও ৭৭.৯৫ পয়েন্ট বেড়ে ১০২২৪. ৭৫-এ পৌঁছায়। বুধবার বন্ডের বাজারও ছিল চড়া।

```