Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

টাকার দামে ফের রেকর্ড পতন

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার এক ডলারের দাম দাঁড়াল ৭৩ টাকা ৭৭ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। দেশে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমদানি করা পণ্য ও পরিষেবার খরচ রফতানি করা পণ্য ও পরিষেবার মুল্যের চ

টাকার দামে ফের রেকর্ড পতন

শেষ আপডেট: 4 October 2018 07:04

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার এক ডলারের দাম দাঁড়াল ৭৩ টাকা ৭৭ পয়সা। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ছে। দেশে কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট আরও বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আমদানি করা পণ্য ও পরিষেবার খরচ রফতানি করা পণ্য ও পরিষেবার মুল্যের চেয়ে আরও বেশি বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। তার ওপরে দেশের বাজার থেকে পালিয়ে যাচ্ছে পুঁজি।  এই তিনটি কারণে টাকার দামে পতন অব্যাহত রয়েছে। বুধবার বাজার বন্ধ হওয়ার পরে রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, সরকারি তেল সংস্থাগুলিকে বিদেশ থেকে এক হাজার কোটি ডলার ঋণ নিতে অনুমতি দেওয়া হবে।  আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি ও দেশে টাকার দামের পতনের ফলে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, তার মোকাবিলা করার জন্যই সরকারি তেল কোম্পানিগুলিকে ওই অনুমতি দেওয়া হয়েছে। পর্যবেক্ষকরা অবশ্য বলছেন, বাজারে এই সিদ্ধান্তের প্রভাব পড়বে সামান্যই। শুক্রবার নতুন অর্থিক নীতি ঘোষণা করবে রিজার্ভ ব্যাঙ্ক। সকলের নজর এখন সেদিকে। আগামী দিনেও শেয়ার ও বন্ডের দাম থাকবে কমের দিকে। চলতি বছরে ডলারের তুলনায় টাকার দাম কমেছে ১৩ শতাংশ। অন্যদিকে বেড়েছে ডলারের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দামও এখন বেড়ে হয়েছে ব্যারেল প্রতি ৮৫ টাকা।

```