Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

করোনাভাইরাস আতঙ্কে পড়ল টাকার দাম

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার বাজার খোলার পরেই ডলারের তুলনায় টাকার দাম কমল ৮২ পয়সা। বুধবার এক ডলারের দাম ছিল ৭৩.৬৮ টাকা। বৃহস্পতিবার এক ডলারের দাম হয়েছে ৭৪.৫০ টাকা। করোনাভাইরাসের অতিমহামারী ঠেকানোর জন্য ইউরোপ থেকে কাউকে দেশে ঢুকতে দিচ্ছে না

করোনাভাইরাস আতঙ্কে পড়ল টাকার দাম

শেষ আপডেট: 12 March 2020 06:39

দ্য ওয়াল ব্যুরো : বৃহস্পতিবার বাজার খোলার পরেই ডলারের তুলনায় টাকার দাম কমল ৮২ পয়সা। বুধবার এক ডলারের দাম ছিল ৭৩.৬৮ টাকা। বৃহস্পতিবার এক ডলারের দাম হয়েছে ৭৪.৫০ টাকা। করোনাভাইরাসের অতিমহামারী ঠেকানোর জন্য ইউরোপ থেকে কাউকে দেশে ঢুকতে দিচ্ছে না মার্কিন প্রশাসন। বুধবার হু ঘোষণা করে, করোনাভাইরাস ‘প্যানডেমিক’ অর্থাৎ অতিমহামারী রূপে ছড়িয়ে পড়ছে বিশ্বজুড়ে। তখন বিশ্ব অর্থনীতিতে মন্দার আশঙ্কা দেখা যায়। বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে ওঠেন। এর ফলেই টাকার দাম কমেছে। অতিমহামারীর ধাক্কায় এদিন শেয়ার বাজারেও নিম্নগামী হয়েছে সূচক। এদিন সকাল ৯ টা ১৮ মিনিট নাগাদ দেখা গিয়েছে সেনসেক্স ১৬৭২.০৯ পয়েন্ট পড়েছে। তা নেমে ৩৪০২৫.৩১ হয়েছে। নিফটি পড়ে ৪৯০.৪০ পয়েন্ট। বিশেষজ্ঞরা বলছেন, শেয়ার বাজারে আরও ধস নামতে পারে। কারণ, বিমান পরিষেবা, রিটেল ব্যবসা থেকে করে বিভিন্ন ক্ষেত্রে করোনা সংক্রমণের নেতিবাচক প্রভাব পড়তে শুরু করেছে। রফতানি বাণিজ্যেও আঘাত লেগেছে। এমনিতেই গোটা বিশ্বে যখন মন্দা গ্রাসের আশঙ্কা তৈরি হয়েছে, তখন এই ধাক্কা সংকট আরও তীব্র করে তুলতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার দিনের শুরুতেই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা পুঁজির বাজারে শেয়ার বেচতে শুরু করেন। বুধবারও তাঁরা ৩৫১৫.৩৮ কোটি টাকার শেয়ার বিক্রি করেছিলেন। গত বছরের ডিসেম্বর মাসে চিনের উহান শহরে শুরু হওয়া এই ভাইরাসের আক্রমণ নিয়ে গোটা বিশ্ব আতঙ্কিত। ভারতে ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬০। উহান ফেরত কেরলের তিন ছাত্রের মধ্যে প্রথম করোনাভাইরাসের খোঁজ মিলেছিল। সংক্রমণ ছড়ানোর আতঙ্কে ঘরবন্দি ছিলেন অন্তত ৪০০ জন। ধীরে ধীরে কেরলেও ছড়িয়ে পড়ে সংক্রমণ। কেরলে মোট কোয়ারেন্টাইনে রাখা হয়েছে ১১১৬ জনকে। মুখ্যমন্ত্রী বলেছেন, সংক্রমণ সন্দেহে রাজ্যের ১৪৯টি হাসপাতালে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে তাঁদের। প্রতিটি হাসপাতালে প্রস্তুত রাখা হয়েছে বিশেষ আইসোলেশন ওয়ার্ড। রোগীদের চিকিৎসার জন্য রয়েছে অভিজ্ঞ ডাক্তারের টিম। আক্রান্তদের দেহরসের নমুনা পাঠানো হয়েছে পুণের ইনস্টিটিউট অব ভাইরোলজিতে। ইরান থেকে বায়ুসেনার সি-১৭ গ্লোবমাস্টার বিমানে চাপিয়ে দেশে ফিরিয়ে আনা হয়েছে ৫৮ জনকে। ইরান ফেরত এই ভারতীয়দের মধ্যে কোনও সংক্রমণ ধরা পড়েনি বলেই স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর। তবে এখনই তাঁদের বাড়ি ফিরে যেতে দেওয়া হবে না। কিছুদিন কোয়ারেন্টাইনে রাখা হতে পারে।

```