Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ, গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

Rupa Ganguly: বগটুই নিয়ে রূপার হাউমাউ কান্না রাজ্যসভায়, দাবি রাষ্ট্রপতি শাসনের

দ্য ওয়াল ব্যুরো: বগটুই হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় হাউমাউ করে কেঁদে ফেললেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। সেইসঙ্গে রূপা বাংলার অবস্থা নিয়ে রাষ্ট্রপতি শাসনেরও দাবি জানান। ‘পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কথা বলার সময় আম

Rupa Ganguly: বগটুই নিয়ে রূপার হাউমাউ কান্না রাজ্যসভায়, দাবি রাষ্ট্রপতি শাসনের

শেষ আপডেট: 25 March 2022 08:38

দ্য ওয়াল ব্যুরো: বগটুই হত্যাকাণ্ড নিয়ে বলতে গিয়ে রাজ্যসভায় হাউমাউ করে কেঁদে ফেললেন বিজেপি সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় (Rupa Ganguly)। সেইসঙ্গে রূপা বাংলার অবস্থা নিয়ে রাষ্ট্রপতি শাসনেরও দাবি জানান।

‘পশ্চিমবঙ্গের এই ঘটনা নিয়ে কথা বলার সময় আমার মাথা ঝুঁকে যাচ্ছে। শুধু আট জন মারা গিয়েছেন। বাকিরা আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। কিন্তু কেউ স্বাভাবিক ভাবে মারা যাননি। সবাইকে পুড়িয়ে মারা হয়েছে। সবার কাছে বেআইনি অস্ত্র ছিল। ফরেন্সিক রিপোর্টে এসেছে নিহতদের হাত-পা বেঁধে পুড়িয়ে মারা হয়েছে।’

রূপা আরও বলেন, বাংলা ছেড়ে সবাই পালিয়ে যাচ্ছেন। এ কোনও সভ্য দেশে হয় না। পশ্চিমবঙ্গ দেশের বাইরে নয়। ভারতের মানুষের অধিকার রয়েছে ভালভাবে সুস্থ ভাবে বাঁচার। কিন্তু বাংলায় মানুষ বিপন্ন। কেন্দ্রের হস্তক্ষেপ ছাড়া এই বাংলাকে কোনও ভাবেই সঠিক পথে আনা যাবে না। গণহত্যা চলতেই থাকবে।

এ নিয়ে তৃণমূল মুখপাত্র বলেন, “উনি ভাল অভিনয় করেন। এসব কান্নাকাটি যদি হাথরাস, উন্নাওয়ের সময় করতেন তাহলে ব্যাপারটা আরও ভাল হতো।’


```