Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

চলন্ত বাসে আগুন বাসন্তীতে, প্রাণ বাঁচাতে জানলা ভেঙে লাফ আতঙ্কিত যাত্রীদের

আতঙ্কে যাত্রীরা বাসের জানলা ভেঙে বাইরে লাফ মারেন। তবে চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

চলন্ত বাসে আগুন বাসন্তীতে, প্রাণ বাঁচাতে জানলা ভেঙে লাফ আতঙ্কিত যাত্রীদের

শেষ আপডেট: 23 November 2023 13:45

দ্য ওয়াল ব্যুরো: কালীপুজোর আগেই খড়্গপুরে একটি চলন্ত বাসে আগুন লাগার ঘটনা ঘটে। সেই ঘটনায় একজন যাত্রীর মৃত্যু হয়। বৃহস্পতিবার ফের একটি চলন্ত বাসে আগুন লাগল। দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে এদিন সকালে একটি যাত্রিবোঝাই বাসে আগুন ধরে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ। আতঙ্কে যাত্রীরা বাসের জানলা ভেঙে বাইরে লাফ মারেন। তবে চালকের উপস্থিত বুদ্ধির কারণে বড়সড় বিপদ থেকে রক্ষা পেয়েছেন যাত্রীরা।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে একটি বাস ধামাখালি থেকে ক্যানিংয়ের উদ্দেশে যাচ্ছিল। এসডি ৮৫ রুটের ওই বাসে ৪০ জন যাত্রী ছিল। বাসটি বাসন্তী থানার আমঝাড়া এলাকায় পৌঁছতেই আচমকা চলন্ত বাসে আগুন ধরে যায়। বাসের ইঞ্জিন থেকে প্রথমে ধোঁয়া বের হতে দেখা যায়। তারপরই আগুনের ফুলকি চোখে পড়ে। ধোঁয়ায় ভরে যায় গোটা বাস।

তৎক্ষণাৎ আমঝাড়া পোল এলাকায় বাসটি দাঁড় করিয়ে দেন চালক। ততক্ষণে বাসের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়ে গেছে। যাত্রীদের চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাসটি দাঁড়াতেই বাস থেকে নামার জন্য হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। কেউ কেউ জানলা দিয়েই লাফ মারেন বলেও খবর। 

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী। শেষ পাওয়া খবর অনুযায়ী, বাস থেকে সমস্ত যাত্রীদের নিরাপদে বের করে আনা সম্ভব হয়েছে। ঘণ্টা খানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গেছে, যান্ত্রিক গোলযোগের কারণে প্রথমে বাসটিতে আগুন ধরে গিয়েছিল। তবে প্রাণে বাঁচানো গেছে যাত্রী সহ বাস চালক সকলকে। 


```