Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
I PAC: ৫০ কোটির বেআইনি লেনদেন, আই প্যাক ডিরেক্টর ভিনেশের বিরুদ্ধে ৬ বিস্ফোরক অভিযোগ ইডিরWest Bengal Election 2026 | ‘৫০-আসন জিতে তৃণমূলকে ১৫০-আসনে হারাব’ মাতৃত্বের দুশ্চিন্তা, ‘ভাল মা’ হওয়ার প্রশ্ন—সদগুরুর পরামর্শে স্বস্তি পেলেন আলিয়ালক্ষ্য ২০২৯ লোকসভা ভোট, তড়িঘড়ি মহিলা সংরক্ষণ কার্যকরে মরিয়া মোদী! বাধা হয়ে দাঁড়াবে কি কংগ্রেস?Gold investment: যুদ্ধের বাজারে সোনার দাম কমছে! এটাই কি বিনিয়োগের সেরা সময়? কী বলছেন বিশেষজ্ঞরারহস্য আর মনের অন্ধকারে ঢুকে পড়ল ‘ফুল পিসি ও এডওয়ার্ড’! টিজারে চমকজিৎ-প্রযোজক দ্বন্দ্বে আটকে মুক্তি! ‘কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত’-এর মুক্তি বিশ বাঁও জলে?কিউআর কোড ছড়িয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ! কীভাবে রাতারাতি নয়ডার বিক্ষোভের প্ল্যানিং হল, কারা দিল উস্কানি?নয়ডা বিক্ষোভ সামাল দিতে 'মাস্টারস্ট্রোক' যোগী সরকারের! শ্রমিকদের বেতন বাড়ল ৩ হাজার টাকা পর্যন্ত Jeet: ভুয়ো প্রচার! ভোট আবহে গায়ে রাজনীতির রঙ লাগতেই সরব জিৎ

বারুইপুরে দুই কাশ্মীরি যুবকের সন্দেহজনক গতিবিধি? খবর ছড়াতেই যা বলল পুলিশ

আবাসনের ছাদে যে বস্তু নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তা আদতে জিও ফাইবারের ডিস। ইন্টারনেটের জন্য তা লাগানো হয়েছে।

বারুইপুরে দুই কাশ্মীরি যুবকের সন্দেহজনক গতিবিধি? খবর ছড়াতেই যা বলল পুলিশ

বারুইপুর এসপি

শেষ আপডেট: 24 April 2025 16:40

দ্য ওয়াল ব্যুরো: বারুইপুরে (Baruipur) ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকছেন দুই কাশ্মীরি যুবক (Kashmiri Youth) এবং তাঁদের গতিবিধি সন্দেহজনক! সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই খবর ছড়িয়ে পড়ে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই ইস্যুতে পোস্ট করে বারুইপুর পুলিশকে পদক্ষেপের আর্জি জানিয়েছিলেন। বৃহস্পতিবার দুপুরে সেই ঘটনার প্রেক্ষিতেই সাংবাদিক বৈঠক করল পুলিশ। বলা হল, আদতে তাঁরা মধ্যপ্রদেশের বাসিন্দা। কলকাতায় ব্যবসা করতে এসেছিলেন।

বারুইপুরের এসপি পলাশ ঢালি সাংবাদিক বৈঠক করে জানান, এই দুই যুবক মধ্যপ্রদেশের বাসিন্দা। একজন সিভিল এবং অন্যজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। ১ বছর আগে কলকাতায় এসেছিলেন ব্যবসা করার জন্য। তারপর গত ৪ এপ্রিল বারুইপুরের ওই আবাসনে একটি ২ কামরার ফ্ল্যাট ভাড়া নেন। তিনি আরও জানান, আবাসনের ছাদে যে বস্তু নিয়ে সন্দেহ দানা বেঁধেছে তা আদতে জিও ফাইবারের ডিস। ইন্টারনেটের জন্য তা লাগানো হয়েছে।

পুলিশ স্পষ্টত জানিয়েছে, জিও ফাইবার হয়তো এই এলাকায় প্রথমবার লাগানো হয়েছে। বিষয়টি তাঁরা খতিয়ে দেখছেন। দুই যুবকের আধার কার্ডও ভ্যারিফিকেশন করা হয়েছে। তাঁরা যে যে তথ্য দিয়েছেন তা সত্যি বলেই প্রাথমিক তদন্তে উঠে এসেছে। জিজ্ঞাসাবাদ করে এও জানা গেছে, ব্যবসার জন্য তাঁরা বিষ্ণুপুর ব্লকে ৯ একর জমি নিয়েছেন। মাছের চাষ করতে চান তাঁরা। কলকাতা থেকে জায়গাটি দূরে হওয়ায় তাঁরা বারুইপুরেই বাড়ি ভাড়া নেন।

দুই যুবককে কাশ্মীরি বলে যে খবর বা তথ্য ছড়ানো হয়েছে তা একদম সত্যি নয় বলেই স্পষ্ট করেছে বারুইপুর পুলিশ। সেই প্রেক্ষিতেই তাঁদের বার্তা, কেউ যেন কোনও গুজবে কান না দেন। তথ্য যাচাই না করে যেন কেউ প্ররোচনায় পা না দেন। যদি কোনও খবর থাকে তাহলে যেন পুলিশকে জানানো হয়। পুলিশই সব বিষয়ে খতিয়ে দেখবে। বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন তার জন্য তাঁর বিরুদ্ধে কোনও পদক্ষেপ করা হবে না। বরং সেই পোস্টের ভিত্তিতেই তদন্ত করে সত্যিটা খতিয়ে দেখা হয়েছে। 


```