Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হেস্টিংসে চলল জল কামান, বিভিন্ন জায়গায় লাঠিচার্জ, বিজেপির নবান্ন অভিযান ঘিরে হুলুস্থুল কলকাতা-হাওড়ায়

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে সকালটা দেখলেই বোঝা যাবে সারা দিনটা কেমন যাবে। বুধবার বেশি রাতে দমদম বিমানবন্দরে বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য নামার পরে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির হওয়া কয়েকশ বিজেপি সমর্থকের মেজাজ দেখেই বোঝা

হেস্টিংসে চলল জল কামান, বিভিন্ন জায়গায় লাঠিচার্জ, বিজেপির নবান্ন অভিযান ঘিরে হুলুস্থুল কলকাতা-হাওড়ায়

শেষ আপডেট: 7 October 2020 18:30

দ্য ওয়াল ব্যুরো: কথায় বলে সকালটা দেখলেই বোঝা যাবে সারা দিনটা কেমন যাবে। বুধবার বেশি রাতে দমদম বিমানবন্দরে বিজেপি যুব মোর্চার সর্বভারতীয় সভাপতি তেজস্বী সূর্য নামার পরে তাঁকে অভ্যর্থনা জানাতে হাজির হওয়া কয়েকশ বিজেপি সমর্থকের মেজাজ দেখেই বোঝা গিয়েছিল বৃহস্পতিবার কী হতে চলেছে। হলও তাই। বাংলা বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযান ঘিরে রণক্ষেত্রের চেহারা নিল হেস্টিংস। পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে প্রথমে লাঠিচার্জ ও পরে জল কামান চালানো হয় বিজেপি কর্মীদের উপর। তার আগে বিজেপির জমায়েতের দিক থেকে পুলিশের দিকে উড়ে যেতে থাকে ইট। জল কামান চলার পরেই ছত্রভঙ্গ হয়ে যায় গেরুয়া জমায়েত। বেলা একটা পর্যন্ত খবর, বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের নেতৃত্বে রাস্তায় বসে অবস্থান করছেন যুবমোর্চার কর্মীরা। কয়েকশ বিজেপি কর্মীকে আটক করেছে পুলিশ। বিজেপির পরিকল্পনা ছিল চারটি মিছিল নিয়ে নবান্নের দিকে.এগিয়ে যাবে তারা। গত কালই স্যানিটাইজ করার জন্য দুদিন নবান্ন বন্ধ রাখার কথা ঘোষণা করে সরকার। যদিও তাতে বিজেপি কর্মসূচি স্থগিত করেনি। বরং গেরুয়া শিবিরের তরফে বলা হয়, মুখ্যমন্ত্রী ভয়ে পালিয়ে যেতে পারেন কিন্তু বিজেপি রাস্তায় নামবেই। সকাল থেকেই কলকাতা ও হাওড়ার বিভিন্ন রাস্তার পয়েন্টে পয়েন্টে স্টিলের ব্যারিকেড দিয়ে দুর্গ তৈরি করে ফেলেছিল পুলিশ। বারোটা নাগাদ মিছিল শুরু হতেই বিভিন্ন রাস্তা অবরুদ্ধ হতে শুরু করে। হেস্টিংসের পাশাপাশি হাওড়া ময়দান, সাঁতারাগাছি, সেন্ট্রাল অ্যাভিনিউতেও তুমুল উত্তেজনা রয়েছে। সব মিলিয়ে কলকাতা হাওড়াজুড়ে কার্যত হুলুস্থুল পড়ে গিয়েছে গেরুয়া শিবিরের কর্মসূচি ঘিরে। পরে হেস্টিংসের অবস্থানে আরও লোক বাড়িয়ে দেয় বিজেপি। বেলা সওয়া একটা নাগাদ রাস্তায় বসে অবস্থান শুরু করেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়রা। গতকাল মধ্যরাতে বিজেপি রাজ্য দফতরে সাংবাদিক বৈঠক করে তেজস্বী সূর্য বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার প্রমাণ করতে চেষ্টা করবে বিজেপি বিশৃঙ্খল দল। কিন্তু তা যাতে না হয় সে ব্যাপারে যুব মোর্চার কর্মীরা সতর্ক থাকবে। কিন্তু মাঠের আন্দোলনে সেই নিয়ন্ত্রণ থাকে না। ফলে এদিনের কর্মসূচিতে পুলিশের দিকে যেমন উড়ে গিয়েছে আধলা ইট তেমনই ছোড়া হয়েছে ব্যাগে ভর্তি করে আনা পচা টমেটো, পচা ডিমও।

```