Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Rubik's Cube: সাইকেল চালাতে চালাতে সেকেন্ডের মধ্যে রুবিক কিউবের সমাধান, গিনেসে ভারতীয় ছাত্রের নাম!

দ্য ওয়াল ব্যুরো: রুবিক কিউব (Rubik's Cube) বা পাজল গেমের কথা ভাবলে অনেকেরই গায়ে জ্বর চলে আসে। সেখানে সাইকেল চালাতে চালাতে (Cycling) কয়েক সেকেন্ডের মধ্যে রুবিক কিউবের সমাধান করে ফেলল ভারতীয় কিশোর! চেন্নাইয়ের (Chennai) জয়াদর্শন ভেঙ্কটে

Rubik's Cube: সাইকেল চালাতে চালাতে সেকেন্ডের মধ্যে রুবিক কিউবের সমাধান, গিনেসে ভারতীয় ছাত্রের নাম!

শেষ আপডেট: 18 March 2022 09:29

দ্য ওয়াল ব্যুরো: রুবিক কিউব (Rubik's Cube) বা পাজল গেমের কথা ভাবলে অনেকেরই গায়ে জ্বর চলে আসে। সেখানে সাইকেল চালাতে চালাতে (Cycling) কয়েক সেকেন্ডের মধ্যে রুবিক কিউবের সমাধান করে ফেলল ভারতীয় কিশোর! চেন্নাইয়ের (Chennai) জয়াদর্শন ভেঙ্কটেশন এই অনন্য নজির গড়ে গিনেস বুকে (Guinness Book of World Record) জায়গা করে নিয়েছে।

স্কুল ছাত্র জয়াদর্শন সাইকেল চালাতে চালাতে মাত্র ১৪.৩২ সেকেন্ডে একটি আস্ত রুবিক কিউবের ধাঁধার সমাধান করে ফেলে। এই সংক্রান্ত একটি ভিডিও গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড তাদের ইনস্টাগ্রাম (Instagram) পেজে আপলোড করে। সেখানে দেখা যাচ্ছে এই ভারতীয় কিশোর সাইকেলের প্যাডেল করার পাশাপাশি দুই হাতে একটি রুবিক কিউব ধরে রেখেছে। খুব দ্রুত সমাধান করছে। মুহূর্তের মধ্যেই সমাধান করে ফেলার আনন্দে সে মুষ্টিবদ্ধ হাত তুলে ঝাঁকিয়ে নেয়।

রুবিক কিউব বা পাজল গেম সমাধান করতে গিয়ে অনেকেরই মাথা খারাপ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বারবার চেষ্টা করেও ব্যর্থ হওয়ার পর আর ধৈর্য রাখতে পারেন না অনেকে। সেখানে জয়াদর্শন পনেরো সেকেন্ডেরও কম সময়ে সাইকেল চালাতে চালাতে এই জটিল ধাঁধার সমাধান করায় ধন্য ধন্য করছে সকলে।

guinnessworldrecords on Instagram: Speedcubing on a bicycle ?⏱️14.32 secs by Jayadharshan Venkatesan ?? #speedcubing #cubing #chennai #india #puzzle #guinnessworldrecords…

বছর দুই আগে এই চেন্নাইয়েই রুবিক কিউব নিয়ে আরেক নজির তৈরি হয়েছিল। ইল্লায়ারাম শেখর নামে এক ব্যক্তি জলের তলায় ডুবন্ত অবস্থায় নিঃশ্বাস বন্ধ রেখে একসঙ্গে ৬ টি রুবিক কিউবের জটিল ধাঁধা সমাধান করেছিলেন। এর জন্য তাঁর সময় লেগেছিল ২ মিনিট ১৭ সেকেন্ড। এক নিঃশ্বাসে সর্বোচ্চ রুবিক কিউবের ধাঁধার সমাধান করার এটি এখনও পর্যন্ত বিশ্ব রেকর্ড। এই রেকর্ড গড়ার জন্য গিনেস বুকে ইল্লায়ারাম শেখরের নাম‌ও ওঠে।


```