Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

এক হাতে কোরান, অন্য হাতে কম্পিউটার! উত্তরাখণ্ডে নতুন মাদ্রাসা খুলছে আরএসএস

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে মাদ্রাসা খুলতে চলেছে আরএসএসের সংখ্যালঘু সেল ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ।(MRM)’ দেশে এখনও পর্যন্ত পাঁচটা মাদ্রাসা খুলেছে এমআরএম। উত্তরাখণ্ডে এই প্রথম। আগামী কয়েক মাসের মধ্যে দেহরাদূনে খুলবে এই মাদ্রাসা। সংগঠনের তরফে

এক হাতে কোরান, অন্য হাতে কম্পিউটার! উত্তরাখণ্ডে নতুন মাদ্রাসা খুলছে আরএসএস

শেষ আপডেট: 20 May 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: উত্তরাখণ্ডে মাদ্রাসা খুলতে চলেছে আরএসএসের সংখ্যালঘু সেল ‘মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ।(MRM)’ দেশে এখনও পর্যন্ত পাঁচটা মাদ্রাসা খুলেছে এমআরএম। উত্তরাখণ্ডে এই প্রথম। আগামী কয়েক মাসের মধ্যে দেহরাদূনে খুলবে এই মাদ্রাসা। সংগঠনের তরফে জানানো হয়েছে, মাদ্রাসা সম্পর্কে বহু মানুষের ভুল ধারণা রয়েছে। এমআরএমের প্রতিটি মাদ্রাসায় আধুনিক শিক্ষা দেওয়া হয় ছাত্রদের। শুধু ছাত্র নয়, উত্তরাখণ্ডের এই নতুন মাদ্রাসায় ছাত্রীদেরও অ্যাডমিশন দেওয়া হবে বলে জানা গেছে। সংগঠনের তরফে আরও বলা হয়েছে, শুধুমাত্র সিলেবাস ভিত্তিক পাঠ নয়, এই মাদ্রাসায় সাধারণ জ্ঞান, কম্পিউটার ও প্রযুক্তিগত বিদ্যাতেও জরুরি পাঠ দেওয়া হবে পড়ুয়াদের। এমআরএম-এর রাজ্য সংগঠনের প্রধান সীমা জাভেদ জানিয়েছেন, জমি কেনা হয়ে গেছে। মাদ্রাসা তৈরির কাজ শুরু হবে কিছুদিনের মধ্যেই। সিলেবাসে কী খী  পাঠক্রম থাকবে সেটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইচ্ছামতোই সাজানো হয়েছে। তিনি চান, পড়ুয়াদের এক হাতে থাকবে কোরান, অন্য হাতে কম্পিউটার। এর আগে উত্তরপ্রদেশে পাঁচটি মাদ্রাসা চৈরি করেছিল এমআরএম। মোরাদাবাদ, হাপুর, বুলন্দশহরে একটি করে এবং মুজফফরনগরে দু’টি। এমআরএম-এর জাতীয় উপ-সাংগঠনিক সম্পাদক তুষার কান্ত হিন্দুস্তানির কথায়, ‘‘আমরা চাই না পড়ুয়ারা শুধুমাত্র কাজী, কারিস, ইমাম, মৌলানা, মুফতি তৈরি না হয়। বরং তাদের মধ্যে থেকেও ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, বিজ্ঞানী তৈরি হোক।’’ শুধু মুসলিম নয়, যে কোনও ধর্মের ছাত্রছাত্রীরাই এই মাদ্রাসায় ভর্তি হতে পারবে বলে জানিয়েছেন তিনি।

```