Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

মহিলা, মুসলিম বিরোধী নয় আরএসএস, হরিয়ানার সভায় কৌশল তৈরি করবে সঙ্ঘ

দ্য ওয়াল ব্যুরো: আরএসএসের (RSS) রাষ্ট্রীয় সেবিকা সঙ্ঘের সদস্য এখন দশ লাখের বেশি মহিলা। তিরিশ শতাংশের বেশি মুসলিমের বাস এমন সব মহকুমায় তাদের রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের শাখা আছে। কিন্তু আরএসএসের সাংগঠনিক কোনও পদে মহিলা ও মুসলিমরা (anti Muslim)

মহিলা, মুসলিম বিরোধী নয় আরএসএস, হরিয়ানার সভায় কৌশল তৈরি করবে সঙ্ঘ

শেষ আপডেট: 13 March 2023 08:26

দ্য ওয়াল ব্যুরো: আরএসএসের (RSS) রাষ্ট্রীয় সেবিকা সঙ্ঘের সদস্য এখন দশ লাখের বেশি মহিলা। তিরিশ শতাংশের বেশি মুসলিমের বাস এমন সব মহকুমায় তাদের রাষ্ট্রীয় মুসলিম মঞ্চের শাখা আছে। কিন্তু আরএসএসের সাংগঠনিক কোনও পদে মহিলা ও মুসলিমরা (anti Muslim) নেই।

এই দুই অংশকে আরএসএসের সংগঠনে যুক্ত করার বিষয়ে কথা হবে হরিয়ানার পাণিপথের শমালখা গ্রামে শুরু হওয়া অখিল ভারতীয় প্রতিনিধি মণ্ডলের সভায়। রবিবার শুরু হওয়া তিনদিনের সম্মলনে আগামী বছরের লোকসভা নির্বাচনের কৌশল এবং ২০২৫-এ আরএসএসের শতবর্ষ উদযাপনের কর্মসূচি চূড়ান্ত করা হবে। মহিলা ও মুসলিমদের আরএসএসের সংগঠনের অংশ করে নেওয়ার বিষয়টি প্রাধান্য পেতে চলেছে আসন্ন নির্বাচন এবং সংগঠনের শতবর্ষ উদযাপনকে সামনে রেখেই। সঙ্ঘের শীর্ষ নেতা মনমোহন বৈদ্য হরিয়ানার সম্মেলন শুরুর আগে এমনই ইঙ্গিত দিয়েছেন।

২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে মহিলা এবং মুসলিমদের মধ্যে প্রভাব বাড়াতে চাইছে বিজেপি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পছমন্দা বা গরিব মুসলিমদের কাছে টানতে দলকে কর্মসূচি নিতে বলেছেন। সেই মতো উত্তরপ্রদেশে গতমাসে পছমন্দা মুসলিমদের একাধিক সংগঠনকে নিয়ে সভা করেছে বিজেপি। ওই রাজ্যে জনসংখ্যার কুড়ি শতাংশ মুসলিম। তাদের নব্বই ভাগই দারিদ্রসীমার নিচে বসবাসকারী।

মুসলিমদের প্রভাব বিস্তারে আরএসএসের রাষ্ট্রীয় মুসলিম মঞ্চ অনেক আগে থেকেই কাজ করে আসছে। কিন্তু মুসলিমদের মধ্যে সংগঠনের প্রভাব তেমন নেই। সঙ্ঘের সংগঠনেও মুসলিমরা না থাকায় বিজেপি এবং সঙ্ঘের সংখ্যালঘুদের কাছে টানার চেষ্টা বিশ্বাসযোগ্য করে তোলা যাচ্ছে না। রাজনৈতিক দল হওয়া সত্ত্বেও বিজেপিতে প্রয়াত শিকন্দর ভখতের মতো কোনও মুসলিম মুখ নেই। এই কারণেই সঙ্ঘ ও বিজেপি-র ‘মুসলিম বিরোধী’ বদনাম ঘুঁচছে না বলে মনে করছেন সংগঠনের নেতারা। হরিয়ানার সভায় হাজির থাকছেন বিজেপি সভাপতি জেপি নাড্ডা-সহ দলের শীর্ষ নেতাদের অনেকেই। কথা হবে বিজেপি ও সঙ্ঘের সমন্বয় নিয়ে।

বিজেপিতে মহিলারা দলীয় সংগঠন এবং মন্ত্রিসভায় জায়গা পেলেও আরএসএসের মূল অংশে তারা নেই। সময়ের দাবি মেনে সঙ্ঘের মূল কাঠামোয় সমাজের এই দুই অংশকে যুক্ত করার পক্ষপাতী সংগঠনের বর্তমান সাধারণ সম্পাদক দত্তাত্রেয় হোসাবালে। ২০২৫-এ সঙ্ঘের শতবর্ষে তিনিই সরসঙ্ঘচালক মোহন ভাগবতের স্থলাভিষিক্ত হবেন বলে ঠিক আছে। বয়সের কারণে ভাগবত শতবর্ষেই সঙ্ঘ প্রধানের পদ এবং সাংগঠনিক দায়িত্ব থেকে সরে যাবেন।

শতবর্ষকে সামনে রেখে আরএসএস দেশে কর্মসংস্থান বৃদ্ধির কাজে সরাসরি যুক্ত হবে বলেও ঠিক হয়েছে। হরিয়ানার সভায় সেই বিষয়েও পরিকল্পনা চূড়ান্ত করবে সঙ্ঘ। সামাজিক সংগঠন হিসাবে প্রভাব বিস্তারে স্বনিযুক্ত প্রকল্পে বেকারদের উৎসাহ দিতে সহায়কের ভূমিকা নেওয়া প্রয়োজন বলে সঙ্ঘের শীর্ষ নেতৃত্ব মনে করছে।

হুড়মুড়িয়ে ভাঙল স্বচ্ছ ভারতের শৌচাগার, সিমেন্টের চাঙড়ের নীচে চাপা পড়ে মৃত্যু শিশুর


```