Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বুলেট ট্রেনের জন্য ২৫ হাজার কোটি টাকার রেকর্ড চুক্তি করল সরকার

দ্য ওয়াল ব্যুরো : ২০০৯-১০ সালের রেল বাজেটে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্প কার্যকর করার জন্য তৈরি হয়েছিল ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন। সেই সংস্থা শনিবার লার্সেন অ্যান্ড টুব্রোর সঙ্গে ২৫ হাজার কোটি টাকার চুক্

বুলেট ট্রেনের জন্য ২৫ হাজার কোটি টাকার রেকর্ড চুক্তি করল সরকার

শেষ আপডেট: 28 November 2020 16:38

দ্য ওয়াল ব্যুরো : ২০০৯-১০ সালের রেল বাজেটে মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প গ্রহণ করা হয়। ওই প্রকল্প কার্যকর করার জন্য তৈরি হয়েছিল ন্যাশনাল হাই স্পিড রেল কর্পোরেশন। সেই সংস্থা শনিবার লার্সেন অ্যান্ড টুব্রোর সঙ্গে ২৫ হাজার কোটি টাকার চুক্তি করল। ৩২৫ কিলোমিটার দীর্ঘ বুলেট ট্রেন প্রকল্পের যে অংশটি গুজরাতের মধ্যে পড়েছে, সেখানে পরিকাঠামো নির্মাণের কাজ করবে লার্সেন অ্যান্ড টুব্রো। এর আগে সরকার অসামরিক প্রকল্পের জন্য এত বিপুল অঙ্কের চুক্তি করেনি। জাপানের সঙ্গে যৌথভাবে ওই প্রকল্প রূপায়ন করবে ভারত। জাপানের রাষ্ট্রদূত সাতোশি সুজুকি এদিন বলেন, এই সময় অর্থনীতির পুনরুজ্জীবন ঘটা খুবই জরুরি। সেজন্য এই বিশাল প্রকল্পে হাত দেওয়া হয়েছে। এই প্রকল্প কেবল ভারতে জাপানি প্রযুক্তি সরবরাহ করবে না, বুলেট ট্রেন প্রকল্পের মাধ্যমে নগরোন্নয়নও হবে। রেলওয়ে বোর্ডের সিইও এবং চেয়ারম্যান ভি কে যাদব বলেন, মুম্বই-আমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্প শেষ হওয়ার পরে এরকম আরও প্রকল্প গ্রহণ করা হবে। এই প্রকল্পে ইঞ্জিনিয়ার, ডিজাইনার, আর্কিটেক্টরা কাজ তো পাবেনই, সেই সঙ্গে দক্ষ ও আধা দক্ষ শ্রমিকদেরও কর্মসংস্থান হবে। ইতিমধ্যে বুলেট ট্রেন প্রকল্প নিয়ে নানা স্তরে দেখা দিয়েছে বিরোধিতা। কিছুদিন আগে শিবসেনার এক নেতা জানিয়েছেন, ওই প্রকল্পে বাধা দিতে চলেছে তাঁদের দল। শিবসেনা বিধায়ক দীপক কেসারকর বলেন, “আমরা কৃষকদের সমস্যা সমাধানে গুরুত্ব দেব। আমি ব্যক্তিগতভাবে মনে করি, বুলেট ট্রেনের কোনও দরকার নেই।” মহারাষ্ট্রে শিবসেনা, কংগ্রেস, এনসিপি জোটের নাম মহা বিকাশ আগাদি। জোটের নেতারা আগেই ইঙ্গিত দিয়েছিলেন, বুলেট ট্রেন প্রকল্পে যে বিপুল অর্থ খরচ হবে, সেই তুলনায় লাভ হবে বলে তাঁরা মনে করেন না। এক শীর্ষস্থানীয় নেতা সংবাদমাধ্যমকে বলেছিলেন, যদি বুলেট ট্রেন প্রকল্প চালু রাখতে হয়, তাহলে কেন্দ্রীয় সরকারকে তার খরচ বহন করতে হবে। মহারাষ্ট্র সরকার ওই প্রকল্পে খরচ করবে না। এনসিপি-র এক শীর্ষ নেতাও বলেন, ওই প্রকল্পে মহারাষ্ট্রের খরচ হওয়ার কথা ১ লক্ষ ৮ হাজার কোটি টাকা। অত টাকা খরচ করা রাজ্য সরকারের পক্ষে সম্ভব নয়। মহারাষ্ট্রে গত কয়েক বছর খরায় শস্যের ক্ষতি হয়েছে। চলতি বছরে বন্যায় ডুবে গিয়েছিল কয়েক লক্ষ একর জমি। এর ফলে রাজ্যের কৃষকরা বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন। গত শনিবার রাজ্যপাল কৃষকদের জন্য ক্ষতিপূরণের প্যাকেজ ঘোষণা করেন। কিন্তু বিরোধীরা দাবি করে, প্রতি হেক্টর কৃষিজমি পিছু ২৫ হাজার টাকা ক্ষতিপূরণ দিতে হবে। মুম্বইয়ের আরে কলোনি শহরের সবচেয়ে সবুজ এলাকা বলে পরিচিত। সেখানকার বাসিন্দারা দীর্ঘকাল যাবৎ গাছ কাটার বিরুদ্ধে আন্দোলন করে আসছেন। শিবসেনার এই ঘোষণাকে আরে কলোনির বাসিন্দাদের জয় হিসাবে দেখছেন অনেকে।

```