Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

গরিবদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদী সরকারের, "কেউ অভুক্ত থাকবেন না"

দ্য ওয়াল ব্যুরো : ২১ দিনের লকডাউনের মধ্যে রোজগার বন্ধ হয়ে যাবে বহু গরিব মানুষের। তাঁরা যাতে অনাহারে না থাকেন, সেজন্য এক লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল মোদী সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রী গরিব

গরিবদের জন্য ১ লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা মোদী সরকারের, "কেউ অভুক্ত থাকবেন না"

শেষ আপডেট: 26 March 2020 08:36

দ্য ওয়াল ব্যুরো : ২১ দিনের লকডাউনের মধ্যে রোজগার বন্ধ হয়ে যাবে বহু গরিব মানুষের। তাঁরা যাতে অনাহারে না থাকেন, সেজন্য এক লক্ষ ৭০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করল মোদী সরকার। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বৃহস্পতিবার বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনায় মাথা পিছু পাঁচ কেজি করে চাল অথবা গম দেওয়া হবে। এক কেজি ডাল দেওয়া হবে। করোনাভাইরাস মহামারী ঠেকাতে যে স্বাস্থ্যকর্মীরা লড়াই করছেন, তাঁদের জন্যও ৫০ লক্ষ টাকার মেডিক্যাল ইনসিওরেন্স করে দেওয়া হবে।

এপ্রিলের প্রথম সপ্তাহে ৮ কোটি ৬৯ লক্ষ কৃষকের তহবিলে ২ হাজার টাকা দেওয়া হবে। মনরেগায় মজুরি বাড়ানো হবে। আগে দৈনিক মজুরি ছিল ১৮২ টাকা। এখন প্রত্যেক শ্রমিক পাবেন দৈনিক ২০২ টাকা। তাতে পাঁচ কোটি মানুষ উপকৃত হবেন।

৬০ বছরের বেশি বয়সী মানুষ, বিধবা ও দরিদ্র দিব্যাঙ্গরা এক্সগ্রাসিয়া হিসাবে পাবেন ১ হাজার টাকা। এতে লাভবান হবেন ৩ কোটি মানুষ। তাঁদের অ্যাকাউন্টে ওই টাকা দেওয়া হবে।

দেশে জন ধন অ্যাকাউন্টের মালিক ২০ কোটি মহিলা। তাঁরা পাবেন মাসে ৫০০ টাকা এক্সগ্রাসিয়া। তিন মাস ধরে এই অর্থ দেওয়া হবে।

৮ কোটি ৩০ লক্ষ বিপিএল পরিবার উজ্জ্বলা স্কিমে লাভবান হয়েছেন। তিন মাসে তাঁরা পাবেন তিনটি সিলিন্ডার।

আগে সেলফ হেলফ গ্রুপের মহিলাদের কোনও সম্পত্তি বন্ধক ছাড়াই ১০ লক্ষ টাকা দেওয়া হত। এখন দেওয়া হবে ২০ লক্ষ টাকা। এতে ৭ কোটি পরিবার উপকৃত হবেন।

সংগঠিত ক্ষেত্রে দু'টি ঘোষণা। প্রথমত, সরকার ইপিএফে তিন মাস টাকা দেবে। এখন নিয়োগকর্তা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডে দেন ১২ শতাংশ। কর্মীরা দেন ১২ শতাংশ। আগামী তিন মাসে ২৪ শতাংশই দেবে সরকার। যে সংস্থাগুলিতে ১০০ জন পর্যন্ত কর্মী আছে, সেখানকার যে কর্মীরা ১৫ হাজার টাকার কম বেতন পান, তাঁরা এই সুবিধা পাবেন।

দ্বিতীয়ত ইপিএফও স্কিম রেগুলেশন সংশোধিত হবে। তাতে কর্মীরা ৭৫ শতাংশ টাকা প্রভিডেন্ট ফান্ড থেকে তুলতে পারবেন। তা হবে নন রিফান্ডেবল। এতে ৪.৮ কোটি কর্মী লাভবান হবেন।

আমরা রাজ্য সরকারগুলিকে নির্দেশ দেব, যাতে রেজিস্টার্ড ৩.৫ কোটি নির্মাণকর্মীকে বিল্ডিং অ্যান্ড কনস্ট্রাকশন ওয়ার্কার্স ফান্ড থেকে সাহায্য করা হয়। ওই তহবিলে ৩১ হাজার কোটি টাকা আছে।

রাজ্য সরকারগুলিকে অনুরোধ করা হবে যাতে ডিস্ট্রিক্ট মিনারেল ফান্ডের টাকায় মেডিক্যাল টেস্টিং ও স্ক্রিনিং করা হয়।

```