Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

রামমন্দিরের 'শাহী' উদ্বোধন! সজলের পুজোর ফিতে কেটেই দিল্লি চললেন অমিত

রামমন্দিরের 'শাহী' উদ্বোধন! সজলের পুজোর ফিতে কেটেই দিল্লি চললেন অমিত

শেষ আপডেট: 16 October 2023 19:06

দ্য ওয়াল ব্যুরো: সোমবার বিকেলেই দুর্গাপুজোর উদ্বোধনে কলকাতায় এসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিয়ালদহের কাছে সন্তোষ মিত্র স্কোয়ার অর্থাৎ লেবুতলা পার্কের পুজো উদ্বোধনের কথা ছিল তাঁর। কথামতোই এদিন বিজেপি কাউন্সিলার সজল ঘোষের সেই পুজো উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে বেশিক্ষণ থাকেননি তিনি। ফিতে কাটার কিছুক্ষণ  পরেই দিল্লির বিমান ধরার উদ্দেশে রওনা হয়ে যান অমিত শাহ। 

লেবুতলা পার্কের এবারের পুজোর থিম রামমন্দির। অযোধ্যার রামমন্দিরের এখনও আনুষ্ঠানিক উদ্বোধন হয়নি। তবে ভিতপুজো করা হয়েছিল বেশ ধুমধাম করেই। সেই আদলেই এবার প্যান্ডেল করা হয়েছে সজল ঘোষ ও তাঁর বাবা প্রদীপ ঘোষের নাম জড়িয়ে থাকা এই পুজোয়। স্বভাবতই সেই পুজো নিয়ে উত্তেজনা ছিল বিজেপির মধ্যে। সোম-সন্ধ্যায় সেই পুজোরই উদ্বোধন করেন অমিত। তিনি জানান, এদিন রাজনীতি নিয়ে কথা বলবেন না তিনি। তবে দুর্নীতিমুক্ত বাংলা চান, সেকথা সোচ্চারেই জানিয়ে দিয়েছেন বিজেপির মন্ত্রী।

তিনি আরও জানিয়েছেন, শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্যই এদিন বাংলায় এসেছেন তিনি। 'রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে,' দাবি শাহের। 

তবে শাহী সফর নিয়ে বিজেপিকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। তাদের দাবি, আগে বিজেপি বারবার দাবি করেছে বাংলায় নাকি দুর্গাপুজো বন্ধ হয়ে গেছে। কিন্তু সেই বিজেপির মন্ত্রীই বাংলায় পুজো উদ্বোধনে আসছেন। এছাড়া বিজেপি শহর এবং মফস্বল মিলিয়ে বেশ কিছু পুজোকে অনুদান দেওয়ার কথাও ঘোষণা করেছে। ইতিমধ্যেই বহু আবেদন জমা পড়েছে বলে খবর। সেইসব আবেদন খতিয়ে দেখে চূড়ান্ত বাছাইয়ের পর মণ্ডপগুলিকে ৩০ হাজার থেকে শুরু করে ১ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে বলে জানা গেছে। তারপরেই ঘাসফুল শিবির জানিয়েছে, এরপর আর পুজো অনুদান নিয়ে তৃণমূলকে কিছু বলার মুখ রইল না বিজেপির।

এদিন সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো উদ্বোধন করলেও সল্টলেকে ইজেডসিসি অডিটোরিয়ামে রাজ্য বিজেপির আয়োজিত পুজোয় যাননি শাহ। দেখা করেননি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও। এমনকী, বঙ্গ বিজেপির নেতাদের সঙ্গেও বিমানবন্দরে দেখা করার কথা ছিল স্বরাষ্ট্রমন্ত্রীর। তবে শেষমেশ তাও হয়নি বলেই জানা গেছে।


```