
শেষ আপডেট: 19 November 2023 17:30
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: হিমেল আবহাওয়া। সুন্দর বনে পর্যটকের আনাগোনা চলছে। এর মধ্যে দেখা মিলল বাঘের। নদীতে সাঁতার কাটছিল সে। তাই দেখে উচ্ছিসত পর্যটকরাও।
জানা গিয়েছে গত ১৫ নভেম্বর ২২ জনের এক পর্যটক দল মেদিনীপুর থেকে সুন্দরবনে ঘুরতে এসেছিলেন। পর্যটক দলটি যখন লঞ্চে করে সুন্দরবন ঘুরছেন সেই সময়ই দেখা মিলল রয়েল বেঙ্গল টাইগারের। নদীতে তখন সে সাঁতার কাটছে।
হঠাৎ বাঘের দেখা! সুন্দরবনের নদীতে সাঁতার#Tiger #Savetigers #Animal #Sunderban #Royalbengal pic.twitter.com/ftG1JpUqOH
— The Wall (@TheWallTweets) November 19, 2023
শুক্রবার ওই পর্যটক দলটি কুলতলির কৈখালি থেকে সুন্দরবন ভ্রমণের জন্য রওনা দিয়েছিল। বিকালে পর্যটক দলটি যখন লঞ্চে করে সুন্দরবনের বনিক্যাম্পের দিকে যাচ্ছিল, সেই সময় একটি বাঘ সাঁতার কেটে নদী পার হচ্ছিল। এরপরই সে জঙ্গলে ঢুকে যায়। এই দৃশ্য পুরোটাই ক্যামেরা বন্দি করেন পর্যটক দলের সদস্যরা।
শীতের মরশুমে বাঘ দেখতে সুন্দরবনে পর্যটকদের ঢল নামবে বলে আশাবাদী পর্যটন ব্যবসায়ীরা।