Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকের

মৈপীঠে খাঁচাবন্দি বাঘ দেখতে মধ্যরাতে উপচে পড়া ভিড়, বেলপাহাড়িতে আবার হাজির জিনাতের সঙ্গী

সন্ধে নামলেই পথ ঘাট খাঁ খাঁ! মানুষ তো বটেই গত চারদিন ধরে মৈপীঠে কার্যত ঘরবন্দি রাখা হয়েছিল গৃহপালিত জীবজন্তুকেও।

মৈপীঠে খাঁচাবন্দি বাঘ দেখতে মধ্যরাতে উপচে পড়া ভিড়, বেলপাহাড়িতে আবার হাজির জিনাতের সঙ্গী

মৈপীঠে খাঁচাবন্দি বাঘ।

শেষ আপডেট: 13 January 2025 07:37

দ্য ওয়াল ব্যুরো: সন্ধে নামলেই পথ ঘাট খাঁ খাঁ! মানুষ তো বটেই গত চারদিন ধরে মৈপীঠে কার্যত ঘরবন্দি রাখা হয়েছিল গৃহপালিত জীবজন্তুকেও। অবশেষে রবিবার রাতে বন দফতরের ছাগলের টোপে খাঁচাবন্দি হয়েছে বাঘ। মুহূর্তে সে খবর ছড়িয়ে পড়তেই বাঘ দেখথে মধ্যরাতেও মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।

তবে বাসিন্দাদের বাঘ দেখার সাধ পূরণ হয়নি। কারণ, ত্রিপলে করে বাঘের খাঁচা ঢেকে রাতেই নৌকায় করে বাঘটিকে নিয়ে গিয়েছেন বনকর্মীরা। তবে এলাকায় একটিই বাঘ নাকি দুটি হানা দিয়েছিল, তা নিয়ে এখনও সংশয়ে গ্রামবাসীরা। কারণ, গত ৪ দিন ধরে যেভাবে ১৫ কিমি এলাকা জুড়ে বাঘের 'মুভমেন্ট' সামনে এসেছে, তাতে জোড়া বাঘের আশঙ্কা উড়িয়ে দিচ্ছেন না গ্রামবাসীরা। 

রাজ্যের আর এক প্রান্ত জঙ্গলমহলেও নতুন করে বাঘের আতঙ্ক তৈরি হয়েছে। গত ২০ ডিসেম্বর থেকে টানা ১০ দিন বেলপাহাড়ি, পুরুলিয়া, বাঁকুড়ার জঙ্গল দাপিয়ে বেরিয়েছিল বাঘিনি জিনাত। এবার সেখানে জিনাতের সঙ্গীর দেখা মিলেছে বলে দাবি গ্রামবাসীদের একাংশের। বাঘকে বাগে আনতে তৎপর বন দফতরও। তবে বেলপাহাড়ি-পুরুলিয়ায় এখনও জিনাতের সঙ্গীকে পাকড়াও করতে পারেনি বন দফতর।

জানা যাচ্ছে, গত ৬ জানুয়ারি মৈপীঠের কিশোরীমোহনপুর শ্রীকান্তপল্লিতে প্রথম বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছিল। পরের দিন দক্ষিণ বৈকুণ্ঠপুরে। এরপরই উত্তর বৈকুণ্ঠপুর। একদিনের ব্যবধানে ৯ জানুয়ারি নগেনাবাদ। ১২ জানুয়ারি বৈকুণ্ঠপুরে একেবারে গঙ্গার ঘাটে বাঘের পায়ের ছাপ।

সব মিলিয়ে রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছিল মৈপীঠের বাসিন্দাদের মধ্যে। বেশ কয়েকটি গবাদি পশুও বাঘের আক্রমণের শিকার হয়। এরপরই মৈপীঠের বৈকুণ্ঠপুরে গঙ্গার ঘাটে বাঘের পায়ের টাটকা ছাপের সূত্র ধরে সংলগ্ন জঙ্গল খাঁচা দিয়ে ঘিরেছিলেন বনকর্মীরা। টোপ হিসেবে রাখা হয়েছিল ছাগল। রবিবার রাত ১১টা নাগাদ সেই টোপেই পা দিয়ে খাঁচাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার।

তবে বেলপাহাড়ি-পুরুলিয়ায় ফিরেছে বর্ষশেষে দাপিয়ে বেড়ানো বাঘিনি জিনাতের আতঙ্ক! জিনাতের সঙ্গীকে বাগে আনতে মরিয়া বন দফতর। কিন্তু পায়ের ছাপ ছাড়া বাঘিনির সঙ্গীর বিশেষ ট্রেস এখনও করতে পারেননি বন দফতর। 


```