Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে ইভিএম বিতর্ক, অস্বস্তিতে এবিভিপি

দ্য ওয়াল ব্যুরো : দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শীর্ষ কয়েকটি পদে নির্বাচনে ভোটগণনা ছিল বৃহস্পতিবার। গণনায় অনিয়মের অভিযোগ তোলে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। এই নিয়ে আরএসএস প্রভাবিত ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে এনএসইউআইয়ের সংঘর্ষও হয়। শু

দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভোটে ইভিএম বিতর্ক, অস্বস্তিতে এবিভিপি

শেষ আপডেট: 14 September 2018 08:51

দ্য ওয়াল ব্যুরো : দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে শীর্ষ কয়েকটি পদে নির্বাচনে ভোটগণনা ছিল বৃহস্পতিবার। গণনায় অনিয়মের অভিযোগ তোলে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই। এই নিয়ে আরএসএস প্রভাবিত ছাত্র সংগঠন এবিভিপির সঙ্গে এনএসইউআইয়ের সংঘর্ষও হয়। শুক্রবার নির্বাচন কমিশন জানাল, যে ইভিএমগুলিতে গণনা হয়েছে, সেগুলি তারা দেয়নি। এর ফলে অস্বস্তিতে পড়েছে এবিভিপি। ছাত্র সংসদের সভাপতি, সহ সভাপতি এবং যুগ্ম সম্পাদকের পদ জিতেছে এবিভিপি। সম্পাদকের পদ পেয়েছে এনএসইউআই। গণনার সময় এনএসইউ আই ইভিএমে গোলযোগের অভিযোগ তুলেছিল। নির্বাচন কমিশনের কথায় সেই অভিযোগের সত্যতা প্রমাণিত হল বলে এনএসইউ আইয়ের দাবি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল টুইটারে প্রশ্ন তুলেছেন, নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া ইভিএম ব্যবহার করা কি অপরাধ নয়? এনএসইউ আইয়ের পক্ষ থেকে যিনি সম্পাদক নির্বাচিত হয়েছেন, সেই আকাশ চৌধুরী অভিযোগ করেন, সাতটি ইভিএমের তথ্য পাওয়া যাচ্ছে না। বৃহস্পতিবার দিল্লির ৫২ টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়। ৩২ জন প্রার্থী ছিলেন। বামপন্থী ছাত্র সংগঠন এআইএসএ এবং আম আদমি পার্টির ছাত্র সংগঠন সিওয়াইএসএস যৌথভাবে ভোটে লড়েছিল। তারা একটা আসনও পায়নি।

```