Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

সমকামী সম্পর্কে ছিলেন সাভারকর এবং নাথুরাম গডসে! কংগ্রেসের পুস্তিকার তথ্য নিয়ে বিতর্ক

দ্য ওযাল ব্যুরো: নাথুরাম গডসে এবং সাভারকর নাকি সমকামী ছিলেন। শুধু তাই নয়, তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কেও ছিল! এমনই দাবি করা হয়েছে কংগ্রেসের সেবাদল দ্বারা প্রচারিত একটি পুস্তিকায়। তার পরেই অবশ্যম্ভাবী ভাবে বেড়ে উঠেছে বিতর্ক। ভোপালে একটি প্

সমকামী সম্পর্কে ছিলেন সাভারকর এবং নাথুরাম গডসে! কংগ্রেসের পুস্তিকার তথ্য নিয়ে বিতর্ক

শেষ আপডেট: 3 January 2020 06:18

দ্য ওযাল ব্যুরো: নাথুরাম গডসে এবং সাভারকর নাকি সমকামী ছিলেন। শুধু তাই নয়, তাঁদের মধ্যে শারীরিক সম্পর্কেও ছিল! এমনই দাবি করা হয়েছে কংগ্রেসের সেবাদল দ্বারা প্রচারিত একটি পুস্তিকায়। তার পরেই অবশ্যম্ভাবী ভাবে বেড়ে উঠেছে বিতর্ক। ভোপালে একটি প্রশিক্ষণ শিবিরে সেবাদলের তরফে বিতরণ করা হয় এই পুস্তিকা। তাতেই লেখা রয়েছে, মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসে ও হিন্দু মহাসভার প্রাক্তন নেতা ভিডি সাভারকরের ঘনিষ্ঠতার কথা। ওই পুস্তিকায় লেখা রয়েছে, এই সম্পর্কের বিষয়ে তথ্য নেওয়া হয়েছে ডমিনিক ল্যাপিয়ের ও ল্যারি কলিন্সের লেখা বই ‘ফ্রিডম অ্যাট মিডন‌াইট' থেকে। সেবাদলের প্রধান লালজি দেশাই জানিয়েছেন, এ সবই ঐতিহাসিক তথ্য। লেখক প্রমাণের ভিত্তিতে লিখেছেন। এবং সেই সঙ্গে এ-ও বলেছেন, ‘‘সমকামী বিষয়টা গুরুত্বপূর্ণ নয়। আজ আমাদের দেশে প্রত্যেক আইনি অধিকার রয়েছে নিজেদের পছন্দ বেছে নেওয়ার। কিন্তু বিজেপি যাঁদের ‘হিরো' হিসেবে বর্ণনা করে, তাঁদের স্বরূপ মানুষের জানা দরকার।'' এই তথ্যের পাশাপাশি স্বাধীনতার সময়ে দেশভাগের জন্যও সাভারকারকে দায়ী করা হয়েছে ওই পুস্তিকায়। ওই প্রশিক্ষণ শিবিরেই আরও একটি পুস্তিকা দেওয়া হয়, যেখানে ‘ফ্রিডম অ্যাট মিডনাইট' বই থেকে উদ্ধৃত করে জানানো হয়েছে, নাথুরাম গডসে ব্রাহ্মচর্য গ্রহণ করার আগে একবারই শারীরিক সম্পর্কে জড়িয়েছিলেন আর সেটি ছিল নিজের রাজনৈতিক গুরু বীর সাভারকারের সঙ্গে। এই পুস্তিকা বিতরণের পরেই বিজেপির মুখপাত্র রজনীশ আগরওয়াল সাভারকারকে অবমাননা করার অভিযোগে কংগ্রেসকে আক্রমণ করেছেন। তিনি বলেন, ‘‘কংগ্রেস সাভারকারকে মুসলিম-বিরোধী হিসেবে দেখাতে চায়। কিন্তু সাভারকার একজন দেশভক্ত ছিলেন। কংগ্রেস একজন দেশভক্তের চরিত্র হনন করছে।"

```