Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

বই পড়তে পারছেন না বুদ্ধবাবু, জেনে এত কষ্ট পেয়েছিলাম : রূপা

রূপার কথায়,"নন্দনে বুদ্ধদেববাবু কখনও পুলিশ টুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আসতেন না। যতবার চলচ্চিত্র উৎসবের বোর্ড মিটিঁংয়ে দেখা হয়েছে, মুখে স্মিত হাসি।

বই পড়তে পারছেন না বুদ্ধবাবু, জেনে এত কষ্ট পেয়েছিলাম : রূপা

রূপা গাঙ্গুলি-বুদ্ধদেব ভট্টাচার্য

শেষ আপডেট: 8 August 2024 12:59

দ্য ওয়াল ব্যুরো: বুদ্ধবাবুকে বই পড়ে শোনাতে হচ্ছে এই খবরটা জেনে খুব আঘাত পেয়েছিলেন। তাঁর প্রয়াত হওয়ার খবর শুনে প্রতিক্রিয়া দিতে গিয়ে এমনই জানালেন অভিনেত্রী রূপা গাঙ্গুলি। 

রূপার স্মৃতিতে বুদ্ধবাবুর সঙ্গে আদ্যোন্ত জড়িয়ে রয়েছে নন্দন। রূপার কথায়,"নন্দনে বুদ্ধদেববাবু কখনও পুলিশ টুলিশ নিয়ে মুখ্যমন্ত্রী হিসেবে আসতেন না। যতবার চলচ্চিত্র উৎসবের বোর্ড মিটিঁংয়ে দেখা হয়েছে, মুখে স্মিত হাসি। কথা বলতেন খুব সুন্দর করে। বোর্ড মিটিংয়ে অফিশিয়াল আলোচনার মধ্যেই দেশ বিদেশের নানা ছবির প্রসঙ্গ তুলে আনতেন। তাতেই বোঝা যেত তাঁর জ্ঞানের ব্যপ্তি। একইসঙ্গে ছিল দারুণ রসবোধ। খুবই সম্ভ্রান্ত মানুষ। জোরে কথা বলতেন না। কিন্তু সিরিয়াস কথার মধ্যেই ধরা পড়ত রসবোধ।"

রূপা জানালেন, নন্দনের বাইরে আর তেমন দেখা হয়নি বুদ্ধবাবুর সঙ্গে। নন্দনেই সেরা মেজাজে দেখেছেন তাঁকে। বললেন, "কবিগুরুর কত গান যে ওঁর মুখস্থ ছিল। কথায় পিঠে কথায় রবিঠাকুরের কত যে গানের কথা বলতেন, ভাবলে অবাক হয়ে যাই।"

রূপা জানালেন অসুস্থ থাকাকালীন বুদ্ধবাবুকে দেখতে যাবেন ভেবেছিলেন। কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। বললেন, "শুনতাম শেষের দিকে নাকি আর পড়তে পারতেন না। বই পড়ে শোনাতে হত তাঁকে। খুব খারাপ লাগত তখন। ওই মানুষটা বই পড়তে পারছেন না, এর থেকে খারাপ আর কী হতে পারে। সারাক্ষণ পড়ার জগতেই থাকাতেন। নানা বিষয়ে জ্ঞান। রবীন্দ্রনাথের চিন্তা-চেতনা আত্মস্থ করেছিলেন, সেই মানুষটা বইও পড়তে পারছেন না। আজ সমস্ত কিছুর ঊর্ধ্বে চলে গেলেন তিনি।"

ছাত্রাবস্থা থেকেই সাহিত্যের দুনিয়ায় অবাধ বিচরণ ছিল বুদ্ধদেব ভট্টাচার্যের। দেশ আর বিদেশে ভেদ ছিল না কোনও। রবীন্দ্রনাথ যেমন কণ্ঠস্থ ছিল একইভাবে পড়েছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেজ। গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথ থেকে অর্ধেক দামে বিদেশি বইপত্র কিনতেন বুদ্ধদেববাবু। সাহিত্যের বাইরে বিশ্ব রাজনীতির সঙ্গে ছিল নিবিঢ় যোগ। তাঁকে খুব কাছ থেকে দেখেছেন যাঁরা, তাঁরা পরিচয় পেয়েছিলেন বুদ্ধদেববাবুর এই পড়ুয়া সত্ত্বার।


```