Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ময়মনসিংহে দীপুচন্দ্র দাসকে হত্যার প্রধান আসামিকে ১ বছরের অন্তর্বর্তী জামিন, কাঠগড়ায় বিচারপতিশয়তান বা কালু বলে আর ডাকা যাবে না! স্কুলের খাতায় পড়ুয়াদের নতুন পরিচয় দিচ্ছে রাজস্থান সরকার‘পাশে মোল্লা আছে, সাবধান!’ এবার শুভেন্দুর বিরুদ্ধে কমিশনে নালিশ তৃণমূলেরWest Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর

মুর্শিদাবাদে আইসিডিএস কেন্দ্রে ভেঙে পড়ল টালির ছাউনি, জখম ৭ শিশু

বৃহস্পতিবার সকালে আইসিডিএসে পড়াশোনা চলার সময় ভেঙে পড়ে টালির ছাউনি দেওয়া ছাদ।

মুর্শিদাবাদে আইসিডিএস কেন্দ্রে ভেঙে পড়ল টালির ছাউনি, জখম ৭ শিশু

শেষ আপডেট: 26 June 2025 17:02

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বৃহস্পতিবার সকালে আইসিডিএসে পড়াশোনা চলার সময় ভেঙে পড়ে টালির ছাউনি দেওয়া ছাদ। জখম হয় সাতজন শিশু। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির নতুনগ্রাম পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে।

স্থানীয় বাসিন্দারা জানান, এদিন সকালে পাঠানপাড়া ৭৬ নম্বর আইসিডিএস কেন্দ্রে বাচ্চাদের পড়ানো হচ্ছিল। আচমকাই হুড়মুড় করে ভেঙে পড়ে টালির ছাউনি। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন এলাকার মানুষজন। শিশুদের আর্তনাদ শুনে আতঙ্কিত হয়ে পড়েন এলাকার বাসিন্দারা। ভাঙা টালির অংশ খসে পড়ায় গুরুতর জখম হয় সাতজন শিশু পড়ুয়া। তাদের লালবাগ মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আঘাত গুরুতর হওয়ায় এক শিশুকে লালবাগ মহকুমা হাসপাতালের চিকিৎসকরা মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করে। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন ওই শিশু। এই ঘটনায় তুমুল শোরগোল পড়ল এলাকায়। কেন বিপজ্জনক হওয়া সত্ত্বেও এই আইসিডিএস সেন্টারে শিশুদের নিয়ে পঠনপাঠন চালানো হচ্ছিল, সেই প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।


```