Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'ডাহা মিথ্যে তথ্য দিয়েছে রাজ্য', সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি পিছতেই ক্ষুব্ধ ভাস্কর ঘোষBasic Life Support: চলন্ত ট্রেনে ত্রাতা সহযাত্রীই! সিপিআরে মৃত্যুর মুখ থেকে ফিরলেন মহিলামহিলা বিল পেশ হলে রাজ্য অচলের ডাক স্ট্যালিনের, কেন্দ্রের সিদ্ধান্তকে কেন ষড়যন্ত্র বলছে ডিএমকে আজ চ্যাম্পিয়নস লিগের মহারণ! উদ্দীপ্ত এমিরেটসের কতটা ফায়দা নিতে পারবে আর্সেনাল? দ্রুত রোগা হওয়ার ইনজেকশন শেষ করে দিচ্ছে লিভার-কিডনি? ভুয়ো ওষুধ নিয়ে সতর্ক করলেন চিকিৎসকরাপ্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নামছে ৪০ হাজার রাজ্য পুলিশ, কোন জেলায় কত‘ভয় নেই, আমিও কারও বাবা...’ সব পুরুষ সমান নয় - বার্তা নিয়ে মুম্বইয়ের রাস্তায় ছুটে চলেছে এই অটোহরর নয়, এক ব্যক্তিগত ক্ষতের গল্প—‘দ্য মামি’ নিয়ে মুখ খুললেন পরিচালকনববর্ষে স্মৃতির পাতায় ফিরলেন সাবিত্রী, বললেন—“আগে এত উদযাপন ছিল না”'আইপিএলের বাতিল ক্রিকেটাররাই পিএসএলে আসে!’ বোমা ফাটালেন খোদ পাকিস্তানের প্রাক্তন তারকা

২৪-এর ভোট ছিল প্রহসন, কোর্টে বললেন তখনকার মুখ্য নির্বাচন কমিশনার, অস্বস্তি বাড়ল হাসিনার

বুধবার ঢাকার মগবাজার এলাকা থেকে সাবেক এই সিইসি-কে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশের অন্যতম দল বিএনপি শেখ হাসিনার বিগত পনেরো বছরের শাসনামলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর ভোটের তিন সিইসি-সহ তখনকার কমিশনের ২৪ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

২৪-এর ভোট ছিল প্রহসন, কোর্টে বললেন তখনকার মুখ্য নির্বাচন কমিশনার, অস্বস্তি বাড়ল হাসিনার

শেখ হাসিনা (ফাইল চিত্র)

শেষ আপডেট: 26 June 2025 16:12

দ্য ওয়াল ব্যুরো: ২০২৪-এর বাংলাদেশ সংসদের দ্বাদশ সাধারণ নির্বাচন (12th Parliamentary election in Bangladesh) ছিল একটা প্রহসন (farce)। বৃহস্পতিবার আদালতে এমন মন্তব্য করেছেন সেই নির্বাচনের অন্যতম পরিচালক তথা মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ( Ex CEC Kaji Habibul Awuwal, who conducted 12th parliamentary election in Bangladesh)।

বুধবার ঢাকার মগবাজার এলাকা থেকে সাবেক এই সিইসি-কে গ্রেফতার করে পুলিশ। বাংলাদেশের অন্যতম দল বিএনপি শেখ হাসিনার বিগত পনেরো বছরের শাসনামলে অনুষ্ঠিত ২০১৪, ২০১৮ এবং ২০২৪-এর ভোটের তিন সিইসি-সহ তখনকার কমিশনের ২৪ সাবেক কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে। বিএনপির (BNP) আর্জি মেনে ঢাকা মেট্রোপলিটন আদালত (Dhaka Metropolitan court) অভিযুক্তদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে। কাজী হাবিবুল আউয়াল ছাড়াও আর এক সাবেক সিইসি একেএম নুরুল হুদাকে আগেই গ্রেফতার করে পুলিশ।

আদালতে আত্মপক্ষ সমর্থনে হুদা গত মঙ্গলবার বলেন, রিটার্নিং অফিসার কোনও প্রার্থীকে বিজয়ী ঘোষণা করলে কমিশনের কিছু করার থাকে না।

আদালতে সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল

অন্যদিকে, কাজী হাবিবুল আউয়াল স্বীকার করে নেন ২০২৪-এ তাঁর নেতৃত্বে হওয়া নির্বাচন অনিয়মে ভরা ছিল। তিনি সেই নির্বাচনকে প্রক্সি ভোট বলে উল্লেখ করেন। বলেন, রাজনৈতিক দলগুলির মধ্যে বোঝাপড়া না হওয়াতেই নির্বাচনের ওই পরিণতি হয়েছিল।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহম্মদ মুস্তাফিজুর রহমান সাবেক এই সিইসি-কে প্রশ্ন করেন, অনিয়মের ভোট হচ্ছে দেখেও আপনি পদত্যাগ করেননি কেন?

জবাব দেওয়ার আগে বেশ কিছু সময় চুপ থেকে সাবেক সিইসি আউয়াল বলেন, অতীতে কোনও মুখ্য নির্বাচন কমিশনার পদত্যাগ করেননি। আউয়াল আরও বলেন, বাংলাদেশে এ পর্যন্ত কোনও নির্বাচনই অবাধ হয়নি।

রাজনৈতিক মহল মনে করছে কাজী হাবিবুল আউয়ালের বৃহস্পতিবারের বক্তব্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য খুবই অস্বস্তির কারণ হল। ওই নির্বাচনে বিএনপি অংশ নেয়নি। বেশিরভাগ বিরোধী দল নির্বাচন বয়কট করে। আওয়ামী লিগেরই একাংশ দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র বা নির্দল হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করে।

আদালত পুলিশের আর্জি মেনে কাজী হাবিবুল আউয়ালকে তিনদিনের জন্য পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেয়। পুলিশি জেরায় তিনি আরও কী বিস্ফোরক কথা বলেন সেটাই এখন দেখার।


```