Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

জন্মদিনের সন্ধিক্ষণে রোনাল্ডোর পেনাল্টি মিস, দলও বিদায় নিল এফএ কাপ থেকে

দ্য ওয়াল ব্যুরো: নিজের ৩৭তম জন্মদিনের রাতটা ভাল কাটল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কারণ তাঁর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এফএ কাপ থেকে বিদায় নিয়েছে আগেই। শুধু তাই নয়, তিনি নিজেও পেনাল্টি মিস করেছেন। তাঁর ওই পেনাল্টি মিসই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে।

জন্মদিনের সন্ধিক্ষণে রোনাল্ডোর পেনাল্টি মিস, দলও বিদায় নিল এফএ কাপ থেকে

শেষ আপডেট: 5 February 2022 16:08

দ্য ওয়াল ব্যুরো: নিজের ৩৭তম জন্মদিনের রাতটা ভাল কাটল না ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। কারণ তাঁর দল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড এফএ কাপ থেকে বিদায় নিয়েছে আগেই। শুধু তাই নয়, তিনি নিজেও পেনাল্টি মিস করেছেন। তাঁর ওই পেনাল্টি মিসই গুরুত্বপূর্ণ হয়ে গিয়েছে। টাইব্রেকারে তাঁদের হারিয়ে দিয়েছে মিডলসব্রো। শনিবারই সিআর সেভেন ৩৬ বসন্ত পার করে ৩৭-এ পা দিলেন। মহাতারকাদের জন্মদিন অন্যরকম হয়। সেদিন তাঁরা নতুন করে জীবনের লক্ষ্য ঠিক করেন। রোনাল্ডোও হয়তো তাই করেছেন, কিন্তু আগের রাত হতাশার হলে তারও প্রতিফলন তাঁদের ব্যবহারিক জীবনে পড়ে। সবাই প্রায় ভেবেছিল রোনাল্ডোর দল সহজেই হারিয়ে দেবে বিপক্ষ দলকে, কিন্তু মাঠে সব হিসেবনিকেশ বদলে দিয়ে ইউনাইটেডের বিদায়ঘণ্টা বাজিয়ে দিয়েছে মিডলসব্রো। নির্ধারিত ৯০ মিনিটে ১-১ গোলে অমীমাংসিত ছিল ম্যাচ। রোনাল্ডো পেনাল্টি মিস না করলে ৯০ মিনিটের ভেতরেই জিতে যেতো ইউনাইটেড। এরপর অতিরিক্ত ত্রিশ মিনিটেও হয়নি কোনও গোল। যে কারণে ফল নির্ধারণ হয়েছে টাইব্রেকারে। যেখানে দুই দলই নিজেদের প্রথম সাতটি শটে জালের ঠিকানা খুঁজে নেয়। কিন্তু অষ্টম শটে ব্যর্থ হন ইউনাইটেডের অ্যান্থনি অ্যালাঙ্গা। অন্যদিকে মার্টিন পায়েরো গোল করলে পরের রাউন্ডের টিকিট পেয়ে যায় মিডলসব্রো। https://twitter.com/brfootball/status/1489936910185385984 মূল ম্যাচে ২০ মিনিটের মাথায় পেনাল্টি পেয়েছিল ইউনাইটেড। পল পোগবাকে ডি-বক্সের ভেতরে ফাউল করা হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন রোনাল্ডো। সঙ্গে সঙ্গে ইউনাইটেডের মাঠে উপস্থিত মিডলসব্রো দর্শকরা উল্লাসে ফেটে পড়েন। তবে মিনিট পাঁচেক পড়েই লিড পেয়ে যায় ঘরের দলটি। ম্যাচের ২৫ মিনিটের সময় গোল করেন জ্যাডন সাঞ্চো। ব্রুনো ফার্নান্দেসের দূর থেকে এগিয়ে দেওয়া বল ধরে দারুণ এক দৌড়ে ডিফেন্ডারকে কাটিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন তরুণ তারকা। এক গোলের লিড যে কখনও নিরাপদ নয় তা আবারও প্রমাণ করে মিডলসব্রো। পিছিয়ে থেকেই বিরতিতে গেলেও, দ্বিতীয়ার্ধেই গোল শোধ করে দেয় তারা। ম্যাচের ৬৪ মিনিটের সময় ম্যাট ক্রুকসের গোলে ফিরে আসে সমতা। যদিও এই গোলটিতে হ্যান্ডবলের আবেদন করেছিল ইউনাইটেডের খেলোয়াড়রা। তবে পাত্তা দেননি রেফারি। রোনাল্ডোদের জীবন অবশ্য রংয়ে ভরাই থাকে। তাঁরা প্রতিটি জন্মদিনে অন্যরকম লক্ষ্য সামনে রাখে জীবনের। তাঁরা সেই মতো এগিয়ে যান।

```