Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বিরাটরা যখন আফ্রিকান রিসর্টে ছুটির মেজাজে, রোহিত তখন বেঙ্গালুরুতে ক্রিকেট শিক্ষক

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির অধিনায়কত্বে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে। বোর্ডের তরফ থেকে সেই খবর ছবিসহ টুইট করা হয়েছে। এমনকি শুক্রবার কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা নিজে একটি পোস্ট করে দেখিয়েছেন, সেঞ্চুরিয়ানে আস্ত এ

বিরাটরা যখন আফ্রিকান রিসর্টে ছুটির মেজাজে, রোহিত তখন বেঙ্গালুরুতে ক্রিকেট শিক্ষক

শেষ আপডেট: 17 December 2021 17:12

দ্য ওয়াল ব্যুরো: বিরাট কোহলির অধিনায়কত্বে টেস্ট সিরিজ খেলতে ভারতীয় দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছে গিয়েছে। বোর্ডের তরফ থেকে সেই খবর ছবিসহ টুইট করা হয়েছে। এমনকি শুক্রবার কোহলির স্ত্রী অনুষ্কা শর্মা নিজে একটি পোস্ট করে দেখিয়েছেন, সেঞ্চুরিয়ানে আস্ত একটি রিসর্টে রয়েছে ভারতীয় দল। অনেকেই পরিবার নিয়ে গিয়েছেন। কোহলিও তাই, তাঁর কন্যা ভামিকার ছবি তুলতে গেলে তিনি আপত্তি করেছেন। অনুষ্কার পোস্ট করা ওই রিসর্টের ছবি দেখে মনেই হচ্ছে গাছগাছালিতে ঘেরা সুন্দর, মনোরম একটি স্থানে আস্তানা গেড়েছে পুরো দল। যেহেতু ওমিক্রনের দাপট শুরু হয়েছিল দক্ষিণ আফ্রিকা থেকে। তাই সতর্ক রয়েছে দু’দেশের বোর্ডই। https://twitter.com/BCCI/status/1471818716556181511 কোহলির দলের সঙ্গে যাননি রোহিত শর্মা ও রবীন্দ্র জাদেজা। দুই নামী ক্রিকেটারের চোট রয়েছে, তাই টেস্ট সিরিজে রোহিতকে পাওয়া যাবে না। তিনি রয়েছেন এই মুহূর্তে বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে। হ্যামস্ট্রিংয়ে চোটের কারণে রোহিত দলের সঙ্গে নেই। তাঁর রিহ্যাব চলবে এনসিএ-তে। বেঙ্গালুরুতে থেকে নিজের চোট সারানো, পাশাপাশি দেশের জুনিয়র ক্রিকেটারদের মূল্যবান পরামর্শ দিয়েছেন রোহিত। সেই ছবি পোস্ট করেছেন নির্বাচকপ্রধান চেতন শর্মা, তিনি লিখেছেন, মূল্যবান পরামর্শ। চেতনের যে রোহিতে বেশি আস্থা, তা এই ঘটনায় প্রমাণ হয়। https://twitter.com/VVSLaxman281/status/1471860281836183552 ২৩ ডিসেম্বর থেকে শুরু এশিয়া কাপের আগে ভারতীয় অনুর্ধ্ব-১৯ দলও বর্তমানে এনসিএতে নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে। সেখানে যশ ধুলের নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া জুনিয়ারদের জন্য নিজের মহামূল্যবান সময় বের করে তাদের টিপস দিতে দেখা যায় রোহিতকে। জুনিয়র ক্রিকেটাররা মন দিয়ে হিটম্যানের কথা শুনেছে। এমনকি এনসিএ-র ডিরেক্টর ভিভিএস লক্ষ্মণও রোহিতের টিপস দেওয়ার ছবি শেয়ার করেছেন। রোহিত যে ক্রিকেট শিক্ষক হিসেবে মন কেড়েছেন, তা এই ঘটনায় প্রমাণ পাওয়া যায়।        

```