Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রোহিঙ্গাদের নিয়ে আপ-বিজেপি তরজা তুঙ্গে, অমিত শাহকে চিঠি সিসোদিয়ার

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গা (Rohingya people) অনুপ্রবেশকারীদের দিল্লিতে স্বল্পমূল্যের ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত কে বা কোন মন্ত্রক নিয়েছিল? এই ব্যাপারে তদন্ত দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন দিল্লির উপম

রোহিঙ্গাদের নিয়ে আপ-বিজেপি তরজা তুঙ্গে, অমিত শাহকে চিঠি সিসোদিয়ার

শেষ আপডেট: 18 August 2022 12:59

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে বসবাসকারী রোহিঙ্গা (Rohingya people) অনুপ্রবেশকারীদের দিল্লিতে স্বল্পমূল্যের ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত কে বা কোন মন্ত্রক নিয়েছিল? এই ব্যাপারে তদন্ত দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়েছেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া।

অন্যদিকে, রোহিঙ্গা (Rohingya people) ইস্যুতেই দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালকে পাল্টা আক্রমণ করেছেন বিজেপি নেতা তথা কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি প্রশ্ন তোলেন, আপ সরকার কেন দিল্লিতে এখনও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের জন্য ডিটেনশন ক্যাম্প তৈরি করে উঠতে পারল না। এই মন্তব্যের মধ্য দিয়ে অনুরাগ বোঝাতে চেয়েছেন, রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের সঙ্গে আপের তলে তলে বোঝাপড়া আছে।

দিল্লির তিনটি পুর নিগমের ভোট আসন্ন। সেই ভোটে রোহিঙ্গাদের (Rohingya people) ভোটার হিসাবে ব্যবহার করার চেষ্টা হচ্ছে কিনা, উঠেছে সেই প্রশ্নও। বিজেপি ও আপের বিরুদ্ধেই এই অভিযোগ বাকিদের। ওই দুই দলই রোহিঙ্গাদের নিয়ে একে অপরের দিকে আঙুল তুলেছে।এই বিবাদের মধ্যে মুখে কুলুপ এঁটেছেন কেন্দ্রের আবাসন মন্ত্রী হরদীপ সিং পুরী। তিনি কার্যত বিতর্ক থেকে হাত গুঁটিয়ে নিয়েছেন।

যদিও বিতর্কের সূত্রপাত গতকাল করেছিলেন পুরীই। তিনিই সাত সকালে মহা আনন্দের সঙ্গে টুইট করেছিলেন, দিল্লিতে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরকার অতি দরিদ্রদের জন্য তৈরি ফ্ল্যাট দেবে। আবাসন মন্ত্রী এমন কথাও লেখেন টুইটে, এই আমাদের দেশ। আমরা সবাইকে আশ্রয় দিয়ে থাকি।

আবাসন মন্ত্রীর টুইট নিয়ে গতকাল দিনভর হইচই হয়। বিজেপির অনেকেই বিস্ময় প্রকাশ করে কী করে হরদীপ পুরী এটা বলতে পারলেন? কোথায় এমন সিদ্ধান্ত হল? প্রশ্ন ওঠে, রোহিঙ্গাদের (Rohingya people) ভারত শরণার্থী বলে স্বীকৃতি দেয়নি। তাদের অনুপ্রবেশকারী মনে করে নরেন্দ্র মোদী সরকার। তাহলে কীভাবে তাদের ফ্ল্যাট দেওয়া যেতে পারে?

বিকালে স্বরাষ্ট্রমন্ত্রক টুইট করে জানায়, রোহিঙ্গা (Rohingya people) অনুপ্রবেশকারীদের দিল্লিতে ফ্ল্যাট দেওয়া সংক্রান্ত যে খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, তা সঠিক নয়। রোহিঙ্গাদের ফ্ল্যাট দেওয়ার কোনও সিদ্ধান্ত সরকারের কোনও স্তরেই হয়নি।

স্বভাবতই প্রশ্ন উঠেছে, তেমন সিদ্ধান্ত যদি নাই হয়ে থাকবে তাহলে মন্ত্রী হরদীপ পুরী কীভাবে রোহিঙ্গাদের ফ্ল্যাট দেওয়ার কথা বললেন? তিনি বা তাঁর মন্ত্রকের অফিসারদের তো রোহিঙ্গা ইস্যুতে ভারত সরকারের অবস্থান অজানা নয়।

রাজ্যে ৬ দিনে ডেঙ্গি আক্রান্ত পাঁচশোর বেশি! সতর্ক করলেন মুখ্যসচিব


```