Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

Roddur Roy: মুখ্যমন্ত্রীকে গালি মামলায় রোদ্দুরের জামিন, অন্য মামলায় জেল হেফাজত

দ্য ওয়াল ব্যুরো:‌ মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় জামিন পেলেন রোদ্দুর রায় (Roddur Roy)। সোমবার ওই মামলায় দু’হাজার টাকার বন্ডে রোদ্দুরকে অন্তর্বর্তী জামিন দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। তবে অন্য মামলায় সাতদিনের জেল হেফাজত হয়েছে তাঁর। সম্প্রত

Roddur Roy: মুখ্যমন্ত্রীকে গালি মামলায় রোদ্দুরের জামিন, অন্য মামলায় জেল হেফাজত

শেষ আপডেট: 20 June 2022 12:49

দ্য ওয়াল ব্যুরো:‌ মুখ্যমন্ত্রীকে কু-মন্তব্য মামলায় জামিন পেলেন রোদ্দুর রায় (Roddur Roy)। সোমবার ওই মামলায় দু’হাজার টাকার বন্ডে রোদ্দুরকে অন্তর্বর্তী জামিন দিয়েছে ব্যাঙ্কশাল কোর্ট। তবে অন্য মামলায় সাতদিনের জেল হেফাজত হয়েছে তাঁর।

সম্প্রতি এক ইউটিউব ভিডিওতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মেয়র ফিরহাদ হাকিম সম্পর্কে কটূক্তি করেছিলেন রোদ্দুর(Roddur Roy)। হেয়ার স্ট্রিট থানায় বিষয়টির অভিযোগ দায়ের হয়েছিল। পরে ব্যাঙ্কশাল কোর্টে এই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা।

পরে বিতর্কিত ইউটিউবার রোদ্দুরের নামে আরও দু’টি মামলা দায়ের করা হয়। যার মধ্যে একটিতে দেশের জাতীয় পতাকা, জাতীয় সঙ্গীত, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে অবমাননার অভিযোগ রয়েছে। এদিন ওই মামলাটির শুনানি হয়েছে।

গত ৮ জুন গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। ৯ জুন থেকে পুলিশ হেফজতে ছিলেন তিনি। তবে এখনই রোদ্দুর হেফাজতমুক্ত হতে পারবেন না। হেয়ার স্ট্রিট থানায় দায়ের হওয়া মামলায় জামিন এদিকে পৃথক একটি মামলায় নতুন করে গ্রেপ্তার করা হয়েছে রোদ্দুর রায়কে। আলিপুর আদালতে সেই মামলাটি ওঠার কথা।

দেশে রেলের প্রথম এসি টার্মিনাল আজ চালু বেঙ্গালুরুতে, হাওড়া-শিয়ালদহে কবে


```