Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুখ্যমন্ত্রীকে অশালীন কথা সমর্থন করি না, পুলিশি ধরপাকড়ও নয়: রোদ্দুর প্রসঙ্গে পবিত্র সরকার

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy) গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। বুদ্ধিজীবীদের মধ্যেও নানান রকমের অভিমত রয়েছে। কেউ বলছেন আরও আগে গ্রেফতার করা উচিত ছিল। কেউ আবার বলছেন রোদ্দুরকে গ্রেফতার করা বাক স্বাধীনতার টু

মুখ্যমন্ত্রীকে অশালীন কথা সমর্থন করি না, পুলিশি ধরপাকড়ও নয়: রোদ্দুর প্রসঙ্গে পবিত্র সরকার

শেষ আপডেট: 7 June 2022 17:47

দ্য ওয়াল ব্যুরো: ইউটিউবার রোদ্দুর রায়ের (Roddur Roy) গ্রেফতারি নিয়ে সোশ্যাল মিডিয়া তোলপাড়। বুদ্ধিজীবীদের মধ্যেও নানান রকমের অভিমত রয়েছে। কেউ বলছেন আরও আগে গ্রেফতার করা উচিত ছিল। কেউ আবার বলছেন রোদ্দুরকে গ্রেফতার করা বাক স্বাধীনতার টুটি টিপে ধরা। এ ব্যাপারে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য তথা ভাষাবিদ পবিত্র সরকার (pabitra Sarkar) স্পষ্ট করেই জানিয়ে দিলেন, তিনি মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন শব্দকে সমর্থন করেন না। সেইসঙ্গে এও বললেন, এইভাবে পুলিশি ধরপাকড়ও ঠিক হয়নি। ওঁকে সতর্ক করা যেত।

এদিন দ্য ওয়ালকে পবিত্রবাবু বলেন, "প্রকাশ্যে কারোর উদ্দেশেই অশালীন শব্দ ব্যবহারকে আমি সমর্থন করি না। মুখ্যমন্ত্রীর সঙ্গে কারও রাজনৈতিক মতান্তর থাকতেই পারে, তাই বলে তাঁকে রাজনৈতিকভাবে আক্রমণ করতে গিয়ে অশালীন ভাষা ব্যবহার করা যায় না।" তবে তিনি এও বলেন, "যেভাবে পুলিশ গিয়ে গোয়া থেকে ধরপাকড় করেছে, তা না করলেও চলত। ওঁকে সতর্ক করা যেতে পারত।"

অনেকের মতে পবিত্রবাবু বোঝাতে চেয়েছেন, রোদ্দুর রায়ের কাজকে যেমন তিনি সমর্থন করেন না, তেমনই প্রশাসনের এই অতি তৎপরতাকেও তিনি ভালভাবে নিচ্ছেন না।

পবিত্রবাবু রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন। কয়েকবছর আগে সেখানেই রোদ্দুর রায়ের গান নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছিল। রবীন্দ্রনাথের গানের প্যারোডি করে সেই জায়গায় গালিগালাজ করা লাইন এক তরুণী আবির দিয়ে লিখেছিলেন উন্মুক্ত পিঠে। সেই ছবিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তবে পবিত্রবাবু বলেছেন, তিনি রোদ্দুর রায়কে আগে চিনতেন না। গত কয়েকদিন সংবাদ মাধ্যমের দৌলতে তিনি তাঁর কথা জেনেছেন।

সামগ্রিকভাবে তাঁর বক্তব্য, ভাষা যেমন সংযত হওয়া উচিত ছিল রোদ্দুর রায়ের, তেমনই রোদ্দুর রায়ের বিরুদ্ধে পদক্ষেপ করার ক্ষেত্রে রাজ্য সরকারেরও সংযত হওয়া উচিত ছিল।

চট্টগ্রামের অগ্নিকাণ্ড মোকাবিলায় হাসিনার সরকারের ভূমিকার ভূয়সী প্রশংসা মোদীর


```