Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

ইরাকে সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে সরকার-বিরোধী অবস্থান বিক্ষোভ ও আন্দোলনের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলার খবর মিলেছে। রবিবার রাতে এই হামলা হয়েছে। ইরাকের মার্কিন দূতাবাস ও যেসব ইরাকি ঘাঁটিতে মার্কিন সেনা রয়েছে সেইসব জায়গ

ইরাকে সরকার বিরোধী আন্দোলনের মধ্যেই বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলা

শেষ আপডেট: 27 January 2020 09:03

দ্য ওয়াল ব্যুরো: দেশজুড়ে সরকার-বিরোধী অবস্থান বিক্ষোভ ও আন্দোলনের মধ্যেই ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন দূতাবাসে রকেট হামলার খবর মিলেছে। রবিবার রাতে এই হামলা হয়েছে। ইরাকের মার্কিন দূতাবাস ও যেসব ইরাকি ঘাঁটিতে মার্কিন সেনা রয়েছে সেইসব জায়গায় গত প্রায় এক মাস ধরে রকেট হামলা চলছে। কেউই অবশ্য এই হামলার দায় নেয়নি। এইসব হামলার জন্য ইরাকে থাকা ইরানি জঙ্গিদেরই দায়ী করে আসছে ওয়াশিংটন ডিসি। রবিবার নৈশভোজের সময় বাগদাদের মার্কিন দূতাবাসের ক্যাফেটেরিয়ায় একটি রকেট আছড়ে পড়ে, তার আশপাশেও আরও দু’টি রকেট আছড়ে পড়ে। সংশ্লিষ্ট দূতাবাসের নিরাপত্তারক্ষীরা সংবাদসংস্থা এএফপিকে একথা জানিয়েছেন। যদিও সরকারি ভাবে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া জানায়নি মার্কিন দূতাবাস যদিও ইরাকে নিরাপত্তা রক্ষীদের পক্ষ থেকে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে এই হামলায় কারও মৃত্যু হয়নি। । সাধারণত যে সময়ে এই ধরনের হামলা হয়ে আসছে গত এক মাস ধরে, রবিবার তার তুলনায় অনেক আগেই হামলাটি হয়। ইরাকের স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ টাইগ্রিস নদীর পশ্চিম উপকূল থেকে এই হামলার শব্দ পাওয়া গেছে বলে দাবি করা হয়েছে। ইরাকের প্রধানমন্ত্রী আদেল আবদেল মহদি ও সংসদের অধ্যক্ষ মহম্মদ হালবুসি এই হামলার নিন্দা করে বলেছেন যে তাঁদের দেশকে ক্রমেই যুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বিগত এক মাস ধরে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে ইটের জবাবে পাটকেল ছোড়া চলছে তাতেই উদ্বিগ্ন ইরাক। উত্তর ইরাকের একটি ঘাঁটিতেও একই রকম হামলা হয়েছে যাতে এক মার্কিন ঠিকাদারের মৃত্যু হয়েছে। প্রত্যুত্তরে কাতায়েব হিজবুল নামে ইরানের মদতপুষ্ট একটি গোষ্ঠীর উপরে হামলা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের বাইরে মার্কিন ড্রোন হামলায় ইরানের জেনারেল কাসেম সোলেমানি ও ইরাকের সেনার আবু মাহদি আল-মুহান্দিসের মৃত্যুর এক সপ্তাহের মধ্যেই ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে ইরান। ইসলামিক স্টেট নামে জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই মুহূর্তে পাঁচ হাজার দুশো জন মার্কিন সেনা ইরাকে মোতায়েন রয়েছে। এর আগে শুক্রবার বাগদাদে মার্কিন বিরোধী বিশাল মিছিল বার করা হয় মোক্তাবা সদরের নেতৃত্বে। সেই মিছিল থেকে হাজার হাজার ইরাকি বার্তা দেয় যাতে মার্কিন সেনা ইরাক ছেড়ে চলে যায়। ইরাকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রক এখন সদরের নিয়ন্ত্রণে রয়েছে। তিনি দাবি করেছেন গত বছর অক্টোবর মাস ক্রমেই তাঁর প্রতি দেশের তরুণদের সমর্থন বেড়ে চলেছে।

```