Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাস

‘কেকেআর আমাকে সম্মান দেয়নি, যা দিয়েছে চেন্নাই’, বলছেন ধোনির বন্ধু

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এমএস ধোনির (MS Dhoni) দুই প্রিয় বন্ধু হলেন রবীন উত্থাপা (Robin Uthappa) ও আম্বাতি রায়াডু। সেই উত্থাপা এতদিন পরে নিজের অভিমানের কথা বলে ফেলেছেন। একটা সময় গৌতম গম্ভীরের দলের অংশ ছিলেন। সেইসময় কেকেআর

‘কেকেআর আমাকে সম্মান দেয়নি, যা দিয়েছে চেন্নাই’, বলছেন ধোনির বন্ধু

শেষ আপডেট: 24 May 2023 18:19

দ্য ওয়াল ব্যুরো: ভারতীয় ক্রিকেটে এমএস ধোনির (MS Dhoni) দুই প্রিয় বন্ধু হলেন রবীন উত্থাপা (Robin Uthappa) ও আম্বাতি রায়াডু। সেই উত্থাপা এতদিন পরে নিজের অভিমানের কথা বলে ফেলেছেন।

একটা সময় গৌতম গম্ভীরের দলের অংশ ছিলেন। সেইসময় কেকেআর (KKR) দলে তাঁর সম্মান থাকলেও পরে সেটি পাননি। সেই নিয়ে ধোনির বন্ধু বলেছেন, আমি কোনওদিন সম্মান পাইনি কলকাতা দলের থেকে।

রবীনকে চেন্নাই বনাম গুজরাত ম্যাচের আগে নিজের ছেলের সঙ্গে সিএসকে (CSK) জার্সি পরা একটি ছবি পোস্ট করেন রবিন। সঙ্গে ক্যাপশনে লেখেন, 'এগিয়ে চলো সিএসকে'।

সেই টুইটের জবাবে এক চেন্নাই সমর্থক লেখেন, ‘আপনি তো কলকাতার হয়েও খেলেছেন, এভাবে তো সমর্থনের কথা জানাননি?’ সেই নিয়েও রবীন বলেছেন, ‘আনুগত্য ও সম্মান দিলেই সেটি ফিরে পাওয়া যায় বন্ধু।’’

২০১৪ থেকে ২০১৯ পর্যন্ত পাঁচবছর কেকেআর-এর হয়ে খেলেন রবীন। ২০১৪ সালে নাইটদের হয়ে আইপিএল জেতেন এই তারকা। ২০২০ সালের নিলামে রাজস্থান রয়্যালস কিনে নেয় রবীনকে। পরে তাঁকে সিএসকে-তে পাঠানো হয়েছিল। ধোনির নেতৃত্বে দু'টি মরশুমে সাফল্যের সঙ্গে খেলেন উত্থাপা।

২০২১ সালে যখন সিএসকে তাঁদের চতুর্থ আইপিএল ট্রফি জেতে, তখন সেই দলের সদস্য ছিলেন উথাপ্পা। সার্বিক ভাবে আইপিএল-এ মোট ২০৫টি ম্যাচ খেলেছেন রবীন। করেন ৪,৯৫২ রান। নাইটদের পক্ষে একটি মরশুমে ৬৬০ রান করে অরেঞ্জ টুপি জেতেন উত্থাপা।

ছিটকে গেল লখনউ, ফাইনালে যাওয়ার লড়াইয়ে মুখোমুখি রোহিত ও হার্দিক


```