Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিল্লিতে দুঃসাহসিক ডাকাতি! শোরুমের ছাদ কেটে ২৫ কোটির সোনা লুঠ

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা (Robbery in Delhi)। গয়নার দোকানের (Gold Shop) ছাদ কেটে ২৫ কোটি টাকার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজধানীতে। আতঙ্ক তৈরি হয়েছে শোরুমের ক

দিল্লিতে দুঃসাহসিক ডাকাতি! শোরুমের ছাদ কেটে ২৫ কোটির সোনা লুঠ

শেষ আপডেট: 26 September 2023 14:09

দ্য ওয়াল ব্যুরো: দিল্লিতে ঘটে গেল দুঃসাহসিক ডাকাতির ঘটনা (Robbery in Delhi)। গয়নার দোকানের (Gold Shop) ছাদ কেটে ২৫ কোটি টাকার গয়না এবং নগদ টাকা নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এ ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে রাজধানীতে। আতঙ্ক তৈরি হয়েছে শোরুমের কর্মী সহ দোকানে গয়না তৈরি করতে দেওয়া ক্রেতাদের মধ্যেও। তদন্ত শুরু করেছে পুলিশ।

দক্ষিণ-পূর্ব দিল্লির জংপুরার ভোগল এলাকায় উমরাও জুয়েলার্সের নামডাক আছে। বহু মানুষ দোকানটি থেকে সোনার গয়না তৈরি করেন। দিল্লির একাধিক এলাকায় রয়েছে উমরাও জুয়েলার্সের শাখাও। প্রতিদিনের মতো মঙ্গলবার সকাল ১০ টা নাগাদ দোকান খুলতে আসেন শোরুমের মালিক সঞ্জয় জৈন। কিন্তু দোকানের শাটার খুলতেই শিউরে ওঠেন। দেখতে পান, শোরুমের (Gold Shop) ছাদ কাটা এবং উধাও শোরুমে রাখা সোনার গয়নাও। দোকানের বিলাসবহুল আসবাবপত্র থেকে শুরু করে সবকিছুই তছনছ করা হয়েছে। সঙ্গে সঙ্গেই পুলিশকে খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার জংপুরা এলাকার বাজার বন্ধ থাকে। প্রত্যেক সপ্তাহের মতো গতকাল সোমবারও বন্ধ ছিল সব দোকান। আর সেই সুযোগ নিয়েই ডাকাতরা দুঃসাহসিক লুঠপাট চালিয়েছে বলে আশঙ্কা পুলিশের (Robbery in Delhi)। নগদ এবং গয়না মিলিয়ে দুষ্কৃতীরা মোট ২০-২৫ কোটি টাকা লুট করেছে বলে পুলিশি সূত্রে খবর।

শোরুম মালিক সঞ্জয় জৈন জানিয়েছেন, রবিবার শেষবার দোকান বন্ধ করে গিয়েছিলেন তিনি। মাঝে সোমবার বাজার বন্ধ ছিল, তাই শোরুমে যাননি। কিন্তু এরপর মঙ্গলবার সকালে শোরুম খুলতেই চমকে যান। তাঁর কাছে পরিষ্কার হয়ে যায় ডাকাতির বিষয়টি। বুঝতে পারেন, দুষ্কৃতীরা প্রথমে ছাদ কেটে দোকানে ঢুকেছিল। প্রমাণ লোপাটের জন্য দোকানের সিসিটিভির সংযোগও বন্ধ করে দেয়। এরপর লকার ভেঙে সোনা হাতিয়ে পালিয়ে যায় বলেই আশঙ্কা করেছেন তিনি।

রাজধানীর বুকে এমন দুঃসাহসিক ডাকাতির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে । দোকানের মালিকের অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। শোরুম সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে শোরুমের আশপাশের দোকানের কর্মীদের। ঘটনাটির পূর্ণাঙ্গ তদন্ত শুরু হয়েছে।

আরও পড়ুন: বাংলায় ১৩০টি এলাকা ডেঙ্গিপ্রবণ! আতঙ্কে নয়, সতর্ক থাকতে বলল নবান্ন


```