Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

একা পেনশনের টাকা তুলতে গিয়ে ছিনতাইবাজের খপ্পরে! হাওড়ায় হইচই

মাসের পয়লা সপ্তাহ। তাই পেনশনের টাকা তুলতে ব্যাঙ্কে গিয়েছিলেন বৃদ্ধা। টাকা নিয়ে ফেরার পথে ছিনতাইবাজের খপ্পরে পড়লেন তিনি। টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল এক দুষ্কৃতী। শুক্রবার এমন ঘটনা ঘটেছে জগৎবল্লভপুরের মুন্সিরহাট শঙ্করহাটি স্টেট ব্যাঙ্কের কাছে। 

একা পেনশনের টাকা তুলতে গিয়ে ছিনতাইবাজের খপ্পরে! হাওড়ায় হইচই

শেষ আপডেট: 3 November 2023 20:12

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: মাসের পয়লা সপ্তাহ। তাই পেনশনের টাকা তুলতে ব্যাঙ্কে গিয়েছিলেন বৃদ্ধা। টাকা নিয়ে ফেরার পথে ছিনতাইবাজের খপ্পরে পড়লেন তিনি। টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালাল এক দুষ্কৃতী। শুক্রবার এমন ঘটনা ঘটেছে জগৎবল্লভপুরের মুন্সিরহাট শঙ্করহাটি স্টেট ব্যাঙ্কের কাছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত বৃদ্ধার নাম উমা মাইতি। তিনি শুক্রবার পেনশনের টাকা তুলতে শঙ্করহাটি স্টেট ব্যাঙ্কে যান। টাকা তুলে বাড়ি ফেরার পথে আচমকা একটি বাইক তাঁর পথ আটকায়। তাঁকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দিয়ে টাকার ব্যাগ নিয়ে পালায়। হেলমেট পরে থাকায় আরোহীর মুখে স্পষ্টভাবে দেখতে পাননি ওই বৃদ্ধা। 

পথচারীরা ছুটে গিয়ে ওই বৃদ্ধাকে রাস্তা থেকে উঠিয়ে আহত অবস্থায় চিকিৎসকের কাছে নিয়ে যান। এরপরে মেয়েকে সঙ্গে নিয়ে ওই বৃদ্ধা জগৎবল্লভপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। 

বৃদ্ধার মেয়ে জানিয়েছেন, এদিন তিনি বাড়িতে ছিলেন না। তাই মাকে একাই ব্যাঙ্কে যেতে হয়েছিল। এই ঘটনার পরে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েছেন। 

বৃদ্ধা জানিয়েছেন, তিনি মাসে খরচ চালানোর জন্য পেনশনের কুড়ি হাজার টাকা ব্যাঙ্ক থেকে তুলে ছিলেন। কিন্তু রাস্তায় তাঁকে এমন বিপদের মুখোমুখি হতে হল। তিনি বাধা দিয়েও টাকার ব্যাগ ও মোবাইল লুঠ করে পালায় ওই বাইক আরোহী। 


```