
শেষ আপডেট: 7 September 2022 15:40
দ্য ওয়াল ব্যুরো: রীতিমতো তৈরি হয়েই এসেছিল চোর (Robber)। তাই প্রমাণ না রাখতে চুরির আগেই এটিএমের (ATM) সিসিটিভি ক্যামেরায় (CCTV) কালো রং (black paint) স্প্রে (spray)করে দিয়েছিল সে। তারপর বিস্ফোরক দিয়ে এটিএম উড়িয়ে (Blows Up) ১১ লক্ষ টাকা লুঠ করে পালাল চোর।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের (Maharasthra) সাতারার নাগাথানে গ্রামে। সিসিটিভিতে কালো রং করে দেওয়ার কারণে চুরির ঘটনা ভালভাবে বোঝা যায়নি। তবে স্প্রে করার আগে যেটুকু ঘটনা সিসিটিভিতে ধরা পড়েছিল, তাতে বোঝা গেছে বুধবার দুপুর ২.৩০ নাগাদ ঘটেছে এই চুরি। সেই ফুটেজে কালো জামা প্যান্ট পরা মুখ ঢাকা এক ব্যক্তিকে এটিএমে ঢুকতে দেখা গেছে। তারপর সে এটিএম-এর সিসিটিভি ক্যামেরা গুলিতে স্প্রে করে দেয়।
https://twitter.com/nishatshamsi/status/1567451099745103872?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1567451099745103872%7Ctwgr%5E14d902f6b761609aca79ac5af027b9629e6f5bbd%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.freepressjournal.in%2Findia%2Fmaharashtra-robber-looted-the-atm-after-spraying-black-paint-on-cctv
পুলিশ জানিয়েছে, জিলেটিন জাতীয় জিনিস দিয়ে তৈরি বিস্ফোরক দিয়ে ভিতরে থাকা ব্যাঙ্ক অফ মহারাষ্ট্রের দুটি এটিএম মেশিন উড়িয়ে দেয় সে। তারপর মেশিন দুটির ভিতর থেকে মোট ১১ লক্ষ টাকা নগদ নিয়ে চম্পট দেয় সে।
মারাত্মক এই চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ টুইটারে শেয়ার করেছেন নিশান্ত এম সামসি নামে এক ব্যক্তি। ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে সেটি। চোরের বুদ্ধি এবং সাহস দেখে হতবাক নেটিজেনরা! পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।