Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

ধান তোলার হারভেস্টার ও ট্রাক্টরের দাপটে বর্ধমানে রাস্তার বেহাল দশা, সমস্যার বাসিন্দারা

বোরো ধান তোলার হারভেস্টার ও ট্রাক্টরের দাপটে অতিষ্ট বিভিন্ন এলাকার মানুষ।

ধান তোলার হারভেস্টার ও ট্রাক্টরের দাপটে বর্ধমানে রাস্তার বেহাল দশা, সমস্যার বাসিন্দারা

শেষ আপডেট: 29 April 2025 19:37

দ্য ওয়াল ব্যুরো, পূর্ব বর্ধমান: বোরো ধান তোলার হারভেস্টার ও ট্রাক্টরের দাপটে অতিষ্ট বিভিন্ন এলাকার মানুষ। শস্যগোলা পূর্ব বর্ধমানের বিভিন্ন গ্রামীণ রাস্তায় এই সমস্ত যানের তোলা কাদায় বিরাট সমস্যা তৈরি হচ্ছে। 

ভাতার,রায়না,খণ্ডঘোষের নানা এলাকায় এই সমস্যা প্রকট। গ্রামবাসীরা জানান, মাঠে ধান কাটার জন্য হারভেস্টার মেশিন আনা নেওয়া করার সময় মাঠের পুরু কাদা রাস্তায় চলে আসছে। আবার ট্রাক্টরে চাপিয়ে ধান নিয়ে  বাড়িতে আসার সময়ও রাস্তায় কাদা হচ্ছে। রাস্তাগুলি কর্দমাক্ত হয়ে থাকছে। উঠে যাচ্ছে রাস্তার পাথর,পিচ। পথচারী, সাইকেল,বাইক বা টোটো চলাচলে বড় সমস্যা হচ্ছে। ছাত্রছাত্রীরা স্কুলে যেতে আসতে আছাড় খাচ্ছে। বাড়ছে দুর্ঘটনা। রীতিমত প্রাণ হাতে নিয়ে কর্দমাক্ত রাস্তায় মানুষজন যাতায়াত করছেন। 

ভাতারের দেবপুর কামারপাড়া ও সাহেবগঞ্জ রাস্তায় ভয়াবহ অবস্থা। রাস্তায় ট্রাক্টর ও হারভেস্টারের চাকায় উঠে আসা  কাদামাটিতে রাস্তায় চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এরমধ্যে গোদের উপর বিষফোঁড়া। সোমবার রাতে হালকা বৃষ্টিতে রাস্তা কাদায় ভরে গেছে। জেলার বোরোধান চাষের এলাকার রাস্তায় এখন প্রায় প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। তবুও হেলদোল নেই প্রশাসনের এমনই অভিযোগ গ্রামবাসীদের।

এই সমস্যা গত কয়েক বছরে বেড়েছে। গত কয়েক বছরে  জেলায় হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার প্রবণতা খুব বেড়েছে। রায়নার বাসিন্দা নজরুল ইসলাম, সুমিত রায়রা বলেন, "ধান কাটতে হবে। তা হারভেস্টার আসাও দরকার। কিন্তু এর জন্য কোনও বিকল্প ভাবা উচিত। একই মত গ্রামের মানুষজনের। তাদের দাবি, লোক লাগিয়ে রাস্তা পরিস্কার করা হোক। অথবা মাঠের কাছাকাছি খামারে ধান রাখার ব্যবস্থা হোক।" 

এখনও বর্ষা আসেনি। কালবৈশাখী হলে সমস্যা আরও বাড়বে, আশঙ্কা তাদের। পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক আয়েষা রানি এ জানান, এই সমস্যা এবং রাস্তা নিয়ে ভাবা হচ্ছে। সরকারি কর্মী ও সিভিক ভলেন্টিয়াররা নজর রাখবেন।


```