Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল দেখতে জমছে ভিড়

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টার মধ্যে রেড রোডে শুরু হবে পুজো কার্নিভাল। বেলা গড়াতেই একে একে হাজির মোট ৭২টি পুজো কমিটি। চারিদিক দিয়ে একাধিক রাস্তা বন্ধ করে রঙিন মোড়কে রেড রোড। সকাল থেকেই রেড রোড-সহ শহরের একাধিক রাস্তা বন্ধ। শহরের ব্যস্ততম

রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল দেখতে জমছে ভিড়

শেষ আপডেট: 22 October 2018 18:30

দ্য ওয়াল ব্যুরো: আর কয়েক ঘণ্টার মধ্যে রেড রোডে শুরু হবে পুজো কার্নিভাল। বেলা গড়াতেই একে একে হাজির মোট ৭২টি পুজো কমিটি। চারিদিক দিয়ে একাধিক রাস্তা বন্ধ করে রঙিন মোড়কে রেড রোড। সকাল থেকেই রেড রোড-সহ শহরের একাধিক রাস্তা বন্ধ। শহরের ব্যস্ততম খিদিরপুর  রোড ও হসপিটাল রোড বন্ধ রাখা হয়েছে। এর ফলে যানজটের চাপ বেড়েছে। কে পি রোড বন্ধ থাকার ফলে ক্যাসুরিনা অ্যাভিনিউতে মারাত্মক যানজট। লাভারস লেনমুখী হসপিটাল রোড বন্ধ থাকায় এজেসি বোস রোড ক্রসিংয়ে চাপ বেড়েছে। এ ছাড়াও, রেড রোড, খিদিরপুর রোড পুরোপুরি বন্ধ থাকায় কার্নিভাল শেষ না হওয়া পর্যন্ত যানজট থাকবে বলে জানা যাচ্ছে। মঙ্গলবার বিকেল সাড়ে ৪টে থেকে শুরু হবে পুজো কার্নিভাল। তার আগে, দুপুর ২টো থেকেই রেড রোড, হসপিটাল রোড ও থিদিরপুর রোড বন্ধ করা হয়েছে। দশমীতে যুদ্ধ শুরু, দ্বাদশীতে রাবণ বধ, প্রথা মেনে রাবণ কেটেই অশুভের বিনাশ হয় বিষ্ণুপুরে সকাল থেকেই গোটা রেড রোডে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানো হয়। নজরদারিতে বম্ব স্কোয়াডের কর্মীরাও। পাশাপাশি, অনুষ্ঠান চলাকালীন থাকছে র‌্যাফ। কার্নিভালের মোট আসন সংখ্যা ২০ হাজার। তার মধ্যে বিদেশি পর্যটকদের জন্য সংরক্ষিত দেড় হাজার আসন। বর্ণাঢ্য শোভাযাত্রা দেখতে ইতিমধ্যেই ভিড় জমেছে। যে ভাবে জমায়েত চলছে তাতে দর্শক সংখ্যা ৩০ হাজার ছাড়াবে বলে অনুমান।

```