
শেষ আপডেট: 5 March 2023 05:03
দ্য ওয়াল ব্যুরো: পাইপলাইন (pipeline) ফেটে রাস্তায় জল জমা কলকাতা বা সংলগ্ন এলাকায় পরিচিত ছবি। কিন্তু এভাবে পাইপ ফেটে রাস্তার পিচ উপড়ে (Road Cracks) যাবে কে জানত। মহারাষ্ট্রের একটি ভিডিও ভাইরাল হয়ে গিয়েছ সোশ্যাল মিডিয়ায়।
দেখা যাচ্ছে একটি রাস্তার মাঝখান থেকে পিচ উপড়ে যাচ্ছে। রাস্তা ফুঁড়ে বেরিয়ে আসছে জলের প্রবল তোড়। যেন ভূমিকম্প হয়েছে। সংবাদসংস্থা এএনআইয়ের টুইট করা ভিডিওতে দেখা যাচ্ছে, পাশ দিয়েই স্কুটি চালিয়ে আসছিলেন এক মহিলা। জলের এমনই তোড় যে চলন্ত স্কুটি থেকে তাঁকে হুমড়ি খেয়ে পড়তে হয়। গুরুতর জখম হয়েছেন তিনি।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, আগে থেকে বোঝাই যায়নি। সাধারণত দেখা যায় পাইপলাইনে অল্পবিস্তর ফাটল ধরে। মাটির নীচের সেসব অল্প ফাটলেই দুর্ভোগ তৈরি হয়। কিন্তু এক্ষেত্রে অস্বাভাবিক ছবি দেখা গিয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও কারণে পাইপটি জ্যাম হয়ে ছিল। জলের চাপেই তা ফেটে যায়।
২০২০ সালে উত্তরপ্রদেশে এই ধরনের ঘটনা ঘটেছিল। তবে ভিডিওতে যা দেখা যাচ্ছে তাতে আরও বড় বিপত্তি ঘটতে পারত। ওই মহিলা যদি উল্টোদিক গাড়ি নিয়ে যেতেন তাহলে ফাটলের মধ্যেও পড়ে যেতে পারতেন।
রাষ্ট্রপুঞ্জে জম্মু-কাশ্মীর ইস্যু তুলে ভারত বিরোধী মন্তব্য তুরস্কের, অপারেশন দোস্তের এই প্রতিদান?