Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্দিরের গয়না চুরির খবরে জগৎবল্লভপুরে শোরগোল, আগুন জ্বালিয়ে অবরোধ

জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত মুন্সিরহাট নরেন্দ্রপুরে আনন্দমঠ আশ্রমে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঘুম ভাঙতেই এলাকার মানুষ দেখেন মন্দিরের তালা ভাঙা। বিগ্রহের সমস্ত গয়না খোয়া গেছে। প্রতিবাদে পথে নামেন মানুষ।

মন্দিরের গয়না চুরির খবরে জগৎবল্লভপুরে শোরগোল, আগুন জ্বালিয়ে অবরোধ

শেষ আপডেট: 5 January 2024 13:52

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: আশ্রমে গয়না চুরিকে কেন্দ্র করে তেতে উঠল জগৎবল্লভপুর। জগৎবল্লভপুর বিধানসভার অন্তর্গত মুন্সিরহাট নরেন্দ্রপুরে আনন্দমঠ আশ্রমে বৃহস্পতিবার রাতে চুরির ঘটনা ঘটে। শুক্রবার সকালে ঘুম ভাঙতেই এলাকার মানুষ দেখেন মন্দিরের তালা ভাঙা। বিগ্রহের সমস্ত গয়না খোয়া গেছে।

মন্দির কর্তৃপক্ষ জানিয়েছেন, প্রায় দু’লক্ষ টাকার মতো সোনার গয়না চুরি গিয়েছে। এই খবর জানাজানি হতেই তেতে ওঠে এলাকা। সকাল ছ’টা নাগাদ আনন্দমঠ আশ্রমের লোকজন ও গ্রামবাসীরা মিলে হাওড়া-আমতা রোড অবরোধ করেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় জগৎবল্লভপুর থানার পুলিশ। গ্রামবাসীদের দাবি, অপরাধীদের গ্রেফতার করার আশ্বাস না পাওয়া পর্যন্ত অবরোধ চলবে।

জানা গেছে, বেশ কয়েকদিন ধরেই জগৎবল্লভপুরে চুরির ঘটনা ঘটছে। এই নিয়ে যথেষ্ট ক্ষোভ রয়েছে এলাকার মানুষের মনে। এদিন মন্দিরের গয়না চুরির খবরে সেই ক্ষোভেরই বহিঃপ্রকাশ হয়। তবে চুরির প্রতিবাদে এমন উন্মত্তভাবে জনতা পথে নামায় গ্রামবাসীদের একাংশ শঙ্কিত। পরে পুলিশ অবস্থা সামাল দেওয়ায় স্বস্তি প্রকাশ করেন তাঁরা।


```