Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

মর্মান্তিক! কেশপুরে অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

রোগী নিয়ে ঘাটাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুল্যান্স।

মর্মান্তিক! কেশপুরে অ্যাম্বুল্যান্সের সঙ্গে সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬

ফাইল ছবি।

শেষ আপডেট: 13 July 2024 09:22

দ্য ওয়াল ব্যুরো: রোগী নিয়ে ঘাটাল থেকে মেদিনীপুর মেডিক্যাল কলেজে আসার সময় দুর্ঘটনার কবলে পড়ল অ্যাম্বুল্যান্স।

স্থানীয় সূত্রের খবর, শুক্রবার রাত ১২টা নাগাদ কেশপুরের পঞ্চমীর কাছে সিমেন্ট বোঝাই লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুল্যান্সের পাঁচ আরোহীর মৃত্যু হয়েছে। জখম আরও তিনজন। তাঁদের মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। পরে সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে। ফলে দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ জন।

শুক্রবার রাতে জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। কীভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রের খবর, ঘাটাল হাসপাতাল থেকে রোগী ও তাঁর পরিজনদের নিয়ে মেদিনীপুর মেডিক্যালে আসছিল অ্যাম্বুল্যান্সটি। অন্যদিকে মেদিনীপুর থেকে কেশপুরের দিকে যাচ্ছিল সিমেন্ট বোঝাই লরিটি। পঞ্চমীর বড় পোলের কাছে মুখোমুখি সংঘর্ষ হয় লরি এবং অ্যাম্বুল্যান্সের।

খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় অঞ্চল প্রধান মর্ফিয়া বিবি । তিনি বলেন, রাত ১২টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। আহত এবং নিহতরা সকলেই অ্যাম্বল্যান্সের যাত্রী। 

যেখানে দুর্ঘটনাটি ঘটেছে সেটি দুর্ঘটনাপ্রবণ এলাকা হিসেবেই পরিচিত। প্রধান বলেন, মাঝে মধ্যেই বড়পোলের কাছে দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে বলব, ওই এলাকায় আলোর ব্যবস্থা করতে।


```