Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

অভিনেত্রী রিয়া সেন হাঁটলেন রাহুল গান্ধীর সঙ্গে, দেখুন 'ভারত জোড়ো' যাত্রার ভিডিও

দ্য ওয়াল ব্যুরো: মাস দুয়েক ধরে রাজপথে পদযাত্রা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এ যাত্রার নাম, 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Joro Yatra)। এবার সেই পদযাত্রায় পা মেলালেন অভিনেত্রী রিয়া সেন (Riya

অভিনেত্রী রিয়া সেন হাঁটলেন রাহুল গান্ধীর সঙ্গে, দেখুন 'ভারত জোড়ো' যাত্রার ভিডিও

শেষ আপডেট: 17 November 2022 06:40

দ্য ওয়াল ব্যুরো: মাস দুয়েক ধরে রাজপথে পদযাত্রা করছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত এ যাত্রার নাম, 'ভারত জোড়ো যাত্রা' (Bharat Joro Yatra)। এবার সেই পদযাত্রায় পা মেলালেন অভিনেত্রী রিয়া সেন (Riya Sen)। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওয় দেখা গেছে, রাহুলের পাশাপাশিই হাঁটছেন রিয়া।

একেবারে সামনের সারিতে হেঁটেছেন রিয়া। রাহুলের সঙ্গে পাল্লা দিয়ে জোরে হাঁটতে দেখা যায় তাঁকে। রিয়ার পরনে কালো প্যান্ট, গোলাপি শেডের টপ এবং সাদা স্নিকার্স। হাঁটতে হাঁটতে রাহুলের সঙ্গে কথা বলতেও দেখা গেছে তাঁকে। দেখুন সেই ভিডিও।

https://twitter.com/Supriya23bh/status/1593114113005486081?

এর আগে আর এক অভিনেত্রী পূজা ভাটকে দেখা গিয়েছিল রাহুল গান্ধীর পায়ে পা মেলাতে। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় নানা বিষয়ে সরব হতে দেখা যায় পূজাকে। নানা বিষয়ে মতামত দিয়ে থাকেন তিনি। তাঁকে দেখা যায় কংগ্রেসের ভারতজোড়া কর্মসূচিতে।

৭০ দিন পার করেছে কংগ্রেসের ভারত জোড়ো যাত্রা। রাহুলের নেতৃত্বে এই যাত্রা এখন এসে পৌঁছেছে মহারাষ্ট্র। এতদিন একাধিক হেভিওয়েট নেতাদের দেখা গিয়েছে মিছিলে। শুরুর দিনে ছিলেন তামিলনাড়ু মুখ্যমন্ত্রীও। কিন্তু সেই অর্থে প্রথম দিকে ছিলেন না কোনও তারকা। এবার একে একে পা মেলাচ্ছেন তারকারা।

এর মধ্যেই তামিলনাড়ু, কেরল, কর্নাটকে ঘুরেছে ভারত জোড়ো যাত্রা। তার পরে অন্ধ্রপ্রদেশও পরিক্রম করেছে এই পদযাত্রা। তার পরে তেলঙ্গানা পার করে মহারাষ্ট্রে পৌঁছেছে কংগ্রেসের এই দীর্ঘ কর্মসূচি। 

পদযাত্রা ঘিরে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সদস্য-সমর্থকদের উপস্থিতি তো ছিলই। তারই সঙ্গে মিছিল দেখতে ভিড় করতে দেখা যায় অনেক বাসিন্দাকে। দেখুন আজকের মিছিলের ছবি।

দু’টি কিডনিই কেটে নিল ভুয়ো চিকিৎসক! ‘ওর কিডনি খুলে দিক আমায়’, দাবি রোগিণীর


```