Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

আমেরিকায় ভোটের আগে অশান্তি হতে পারে, সতর্ক করলেন মার্ক জুকেরবার্গ

দ্য ওয়াল ব্যুরো : ভোটের আগে মার্কিন ভোটারদের মধ্যে মেরুকরণ হয়ে গিয়েছে। তার ওপরে এবার ভোটের ফল বেরোতে লাগবে দীর্ঘ সময়। চূড়ান্ত ফল প্রকাশ হতে কয়েক সপ্তাহও লাগতে পারে। এই অবস্থায় দেশে অশান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে। বৃহস্পতিবার এভাবেই মার্কিন প

আমেরিকায় ভোটের আগে অশান্তি হতে পারে, সতর্ক করলেন মার্ক জুকেরবার্গ

শেষ আপডেট: 30 October 2020 06:48

দ্য ওয়াল ব্যুরো : ভোটের আগে মার্কিন ভোটারদের মধ্যে মেরুকরণ হয়ে গিয়েছে। তার ওপরে এবার ভোটের ফল বেরোতে লাগবে দীর্ঘ সময়। চূড়ান্ত ফল প্রকাশ হতে কয়েক সপ্তাহও লাগতে পারে। এই অবস্থায় দেশে অশান্তির সম্ভাবনা থেকে যাচ্ছে। বৃহস্পতিবার এভাবেই মার্কিন প্রশাসনকে সতর্ক করে দিলেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকেরবার্গ। তাঁর মতে এই নির্বাচনে বড় পরীক্ষার মুখে পড়বে সোশ্যাল মিডিয়াও। যে কোনও মূল্যে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়িয়ে পড়া বন্ধ করতে হবে। জুকেরবার্গের কথায়, "ভোট নিয়ে আমি যথেষ্ট উদ্বেগে আছি। আমাদের দেশের ভোটারদের মধ্যে মেরুকরণ হয়ে গিয়েছে। চুড়ান্ট ফল বেরোতে কয়েকদিন, এমনকি কয়েক সপ্তাহও লাগতে পারে। এই অবস্থায় সামাজিক অস্থিরতা সৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে।" ফেসবুকের প্রতিষ্ঠাতার মতে, এই পরিস্থিতিতে তাঁদের আগের চেয়েও বেশি সতর্ক হতে হবে। গত সপ্তাহে ফেসবুকে কয়েকটি রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে বিতর্ক দেখা দেয়। ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজার রব লেথার্ন বলেন, "একটি মহল থেকে অভিযোগ উঠেছে, কয়েকটি বিজ্ঞাপন নাকি আচমকাই দেখানো বন্ধ করে দেওয়া হয়েছিল। আমরা তদন্ত করে দেখছি এই অভিযোগ ঠিক কিনা।" ক্যালিফোর্নিয়ায় ফেসবুকের সদর দফতর থেকে জানানো হয়, ২০২০ সালের নির্বাচনের আগে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়াকড়ি করা হয়েছে। সংস্থা লক্ষ রাখছে, কেউ যেন এমন কোনও বিজ্ঞাপন না দেয় যাতে সামগ্রিকভাবে নির্বাচনী প্রক্রিয়াকেই ছোট করা হয়েছে। এবার ভোটের আগে একাধিক বিতর্কিত মন্তব্য করেছেন রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি একবার বলেছিলেন, ভোটে যদি তাঁর জয় না হয়, তাহলে ধরে নিতে হবে জোচ্চুরি হয়েছে। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, তিনি হারতেই পারেন না। যদি হারেন তাহলে ধরে নিতে হবে মেল-ইন ভোটিং-এ কোনও জালিয়াতি হয়েছে। অনুপস্থিত ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে ব্যালটগুলি ডাকে পাঠিয়ে দেন। তাকে বলে মেল-ইন ভোট। ওই ধরনের ভোটে কখনও ব্যাপক জালিয়াতি হয়েছে বলে প্রমাণ নেই। কিন্তু ট্রাম্পের দাবি, তিনি যদি পরাজিত হন, তার মানে এই নয় যে, আমেরিকান ভোটারদের এক বড় অংশ তাঁর বিপক্ষে ভোট দিয়েছেন। তাঁর পরাজয়ের অর্থ, অনুপস্থিত ভোটারদের ডাকে পাঠানো ভোট নিয়ে ব্যাপক জালিয়াতি হয়েছে। ট্রাম্পের কথায়, "আমরা দেখতেই পাব কী হচ্ছে। আপনারা জানেন, আমি বহুদিন ধরে ব্যালটের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে আসছি। এই ব্যালট থেকেই সব গন্ডগোলের সূত্রপাত।" এক সাংবাদিক প্রশ্ন করেন, আমেরিকায় এখন নানা অশান্তি চলছে। এই অবস্থায় কি আপনি শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করবেন? ট্রাম্প বলেন, "আগে ব্যালটকে বিদায় করুন, তারপরে দেখবেন, খুব শান্তিতে ক্ষমতা হস্তান্তর হচ্ছে।" পরে তিনি বলেন, "ব্যালটগুলো নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আপনারা সেকথা জানেন। ডেমোক্র্যাটরা একথা সবচেয়ে বেশি জানে।"

```