
শেষ আপডেট: 11 September 2023 05:31
দ্য ওয়াল ব্যুরো: জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে এসে একাধিক ঘটনায় নেটপাড়ায় ঝড় তুলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। স্ত্রী অক্ষতা তাঁর টাই ঠিক করে দেওয়া থেকে শুরু করে অক্ষরধাম মন্দির সফরের বিভিন্ন মুহূর্ত ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর এবার ভাইরাল বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheikh Hasina) সঙ্গে তাঁর আন্তরিক আলাপচারিতার মুহূর্ত।
ভারতের সভাপতিত্বে অনুষ্ঠিত জি২০ (G20) শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত ছিলেন বাংলাদেশি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে জি২০-র সদস্য দেশ হিসেবে ভারতে এসেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। গতকাল রাজঘাটে মহাত্মা গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাৎ হয়। আর সেখানেই ঋষির আচরণ মন জয় করেছে এপার এবং ওপার বাংলার। শেখ হাসিনা যাতে বসে বসেই কথা বলতে পারেন, তার জন্য এক হাঁটু গেড়ে মাটিতে বসে পড়েন সুনক। তাঁর এই ব্যবহারকেই সাধুবাদ জানিয়েছেন সকলে। বয়সে বড়দের কীভাবে সম্মান দিতে হয়, তা ঋষি সুনকের কাছ থেকে শেখা উচিত, এমনটাই বলছেন নেটিজেনরা।
https://twitter.com/Ayanangsha/status/1700778534904762835?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1700778534904762835%7Ctwgr%5Eb5bfc91f23aad0e25fd17cf013b0044187ea0b48%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Findia-news%2Frishi-sunaks-adorable-moment-with-bangladesh-pm-sheikh-hasina-at-g20-4377809
সুনক-হাসিনার আলাপচারিতার ছবি এখন নেট দুনিয়ায় ভাইরাল। নেটিজেনদের অনেকেই বলছেন, " ঋষির কোনও অহং বোধ নেই। বড় মানুষরা এমনই হন।"
আরও পড়ুন: মোদীকে মার্কিন খোঁচা, বাইডেন ভারত ছাড়তেই মানবাধিকার ও সংবাদপত্রের স্বাধীনতার প্রশ্নে সরব
জি-২০ সম্মেেলনে যোগ দিতে এসেই নিজেকে ‘গর্বিত হিন্দু’ বলে পরিচয় দিয়েছিলেন ঋষি সুনক। জন্মাষ্টমী পালন করতে না পারার আক্ষেপও করেছিলেন। সম্মেলনের দ্বিতীয় দিনে, রবিবার সকালেই স্ত্রী অক্ষতা মূর্তিকে নিয়ে দিল্লির অক্ষরধাম মন্দিরে যান ঋষি সুনক। সেখানে হিন্দু রীতি মেনেই খালি পায়ে মন্দিরে ঘুরতে দেখা যায় তাঁকে। স্ত্রীকে পাশে নিয়ে আরতিও করেন সুনক। প্রবাসে জন্ম ও বেড়ে ওঠা সত্ত্বেও তিনি যে শিকড়ের টান ভোলেননি সে কথা বার বারই বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী।