Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ব্যাট হাতে বল ওড়াচ্ছেন ঋষি সুনক! নিজের বাসভবনে অন্য মেজাজে ধরা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK prime minister) ঋষি সুনক (Rishi Sunak) এবার ধরা দিল অন্য মেজাজে। ব্যাট হাতে নেমে পড়েছেন তিনি। নিজের বাসভবনেই ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ক্রিজে গা ঘামালেন তিনি। দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্

ব্যাট হাতে বল ওড়াচ্ছেন ঋষি সুনক! নিজের বাসভবনে অন্য মেজাজে ধরা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

শেষ আপডেট: 25 March 2023 07:12

দ্য ওয়াল ব্যুরো: ব্রিটিশ প্রধানমন্ত্রী (UK prime minister) ঋষি সুনক (Rishi Sunak) এবার ধরা দিল অন্য মেজাজে। ব্যাট হাতে নেমে পড়েছেন তিনি। নিজের বাসভবনেই ইংল্যান্ডের জাতীয় ক্রিকেট দলের সঙ্গে ক্রিজে গা ঘামালেন তিনি। দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রীর ক্রিকেট (cricket) খেলার ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

১০ নম্বর ডাউনিং স্ট্রিটের বাড়িতে টি২০ বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলকে আমন্ত্রণ জানিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। তাঁর বাসভবনের গার্ডেনে ব্যাট হাতে নেমে পড়েন ঋষি। একেবারের পেশাদার ক্রিকেটারের মতোই ব্যাট চালাতে দেখা গেছে তাঁকে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই নতুন রূপ নেট পাড়ায় বেশ প্রশংসা পেয়েছে।

প্রসঙ্গত, জেন্টলম্যান'স গেম নামে পরিচিত ক্রিকেটের আঁতুড়ঘর এই ইংল্যান্ডই। পাশাপাশি, গোটা বিশ্বের মধ্যে এই মুহূর্তে ভারতে ক্রিকেটের পরিকাঠামো সবচেয়ে উন্নত এবং অনুরাগীর সংখ্যাও সর্বাধিক। এই পরিস্থিতিতে ভারতীয় বংশোদভূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের ক্রিকেট খেলায় স্বাভাবিক ভাবেই উত্তেজিত ভারত থেকে ইংল্যান্ডের আট থেকে আশি।

চোখে সানগ্লাস, মাথায় পাগড়ি! অমৃতপালের আরও এক 'ছদ্ম' লুকের ছবি পেল পুলিশ


```