Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ক্যান্ডিড ছবিতে 'কাপল গোলস' ঋষি-অক্ষতার! ভারতে এসে যুগলে মাত দিচ্ছেন তাবড় সেলেবদের

দ্য ওয়াল ব্যুরো: মাসটা ফেব্রুয়ারি নয়। তাই খাতায় কলমে 'বাতাসে বহিছে প্রেম' বলা যায় না। কিন্তু হৃদয়ে ভালবাসা থাকলে বারোমাসই ভালবাসার মরশুম। ভারত সফরে এসে সে কথাই যেন বুঝিয়ে দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী (Rishi Sunak-Akshata Mur

ক্যান্ডিড ছবিতে 'কাপল গোলস' ঋষি-অক্ষতার! ভারতে এসে যুগলে মাত দিচ্ছেন তাবড় সেলেবদের

শেষ আপডেট: 10 September 2023 07:55

দ্য ওয়াল ব্যুরো: মাসটা ফেব্রুয়ারি নয়। তাই খাতায় কলমে 'বাতাসে বহিছে প্রেম' বলা যায় না। কিন্তু হৃদয়ে ভালবাসা থাকলে বারোমাসই ভালবাসার মরশুম। ভারত সফরে এসে সে কথাই যেন বুঝিয়ে দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী (Rishi Sunak-Akshata Murty)।

শনি ও রবিবার দিল্লির প্রগতি ময়দানে বসেছে জি-২০ শীর্ষ সম্মেলনের (G20 summit 2023) আসর। দেশ-বিদেশের তাবড় রাষ্ট্রনেতারা যোগ দিয়েছেন সেই বৈঠকে। সেই উদ্দেশ্যেই দিল্লিতে এসেছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক ও তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি। যুক্তরাজ্যের দণ্ডমুণ্ডের কর্তা হলেও ঋষি ব্যক্তিপরিচয়ে ভারতের জামাই। তাঁর স্ত্রী অক্ষতা ইনফোসিস-এর প্রতিষ্ঠাতা নারায়ন মূর্তি ও সুধা মূর্তির কন্যা।

ঋষি-অক্ষতার বর্তমান ঠিকানা ব্রিটেনের ১০ ডাউনিং স্ট্রিটের সরকারি বাসভবন। প্রধানমন্ত্রীর (UK PM) কুরশিতে বসার পর এই প্রথমবার আনুষ্ঠানিক সফরে ভারতে এলেন ঋষি। সঙ্গে রয়েছেন অক্ষতাও। আর সেই সফরের মাঝেই নানা ছোটখাট মুহূর্তে লেন্সবন্দি হয়েছেন ব্রিটেনের ফার্স্ট লেডি ও ভারতের জামাই। যুগলের সেইসব ক্যান্ডিড ছবি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। শুধু তাই নয়, প্রেমবন্দি যুগলদের জন্য রীতিমতো নয়া 'কাপল গোল' সেট করে দিয়েছেন ফ্রেমবন্দি অক্ষতা-ঋষি (Rishi Akshata couple goals)।

ভারত সফরে আসার আগে প্লেনের ভিতর তোলা একটি ছবি শেয়ার করা হয়েছিল ব্রিটিশ প্রধানমন্ত্রীর ইনস্টা হ্যান্ডেলে। সেখানে আর পাঁচজন সাধারণ দম্পতির মতোই স্বামীর টাই ঠিক করে দিতে দেখা যাচ্ছে অক্ষতাকে।

অন্য একটি ছবিতে একদল স্কুলপড়ুয়া কচিকাঁচার সঙ্গে সহাস্য আড্ডায় মগ্ন থাকতে দেখা যাচ্ছে ঋষি এবং অক্ষতাকে। আসলে ভারতে আসার পরেই ব্রিটিশ কাউন্সিলে গিয়েছিলেন দুজনে। ছবিটি সেখানেই তোলা। সুনক নিজেই এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন ছবিটি।

কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনীকুমার চৌবে আরও একটি ছবি শেয়ার করেছেন নেটমাধ্যমে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর আমন্ত্রণে নৈশভোজে যোগ দিয়েছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ও তাঁর স্ত্রী। সেই ছবিতে পুরোদস্তুর ভারতীয় পোশাকে দেখা যাচ্ছে অক্ষতাকে। স্ত্রীর পাশ থেকে হাসিমুখে উঁকি দিচ্ছেন ঋষি।

কাপল গোলে নয়া মাত্রা যোগ করেছে দম্পতির চতুর্থ একটি ছবি। রবিবার সকালে বৈঠক থেকে ছোট্ট বিরতি নিয়ে পূর্ব দিল্লির অক্ষরধাম মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন ব্রিটেনের এই পাওয়ার কাপল। ছুটির দিন সকালে তখন ঝিরিঝিরি বৃষ্টিতে ভিজছে রাজধানীর রাজপথ। কিন্তু স্ত্রীকে কি আর ভিজতে দেওয়া যায়? তাই ঝটপট লাল টুকটুকে ছাতা খুলে অক্ষতাকে তাঁর মধ্যে টেনে নিলেন ঋষি। চিত্রগ্রাহকদের ক্যামেরায় ততক্ষণে স্থায়ী গেছে সেই ক্যান্ডিড। (Rishi Sunak-Akshata Murty)

এরপর মন্দিরের ভিতর পাশাপাশি দাঁড়িয়ে আরতিতে অংশ নেন যুগল। সোশ্যাল মিডিয়ার সেই ছবিও ভাইরাল হয়েছে।

ঋষি এবং অক্ষতার প্রেমের সূচনা কলেজ জীবন থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যান্ডফোর্ড ইউনিভার্সিটিতে পড়ার সময় দেখা হয়েছিল দুজনের। সেখানেই মন দেওয়া-নেওয়া হয়ে যায়। তারপর ২০০৯ সালে বৈবাহিক গাঁটছড়া বাঁধেন দুজনে। দম্পতির দুই কন্যাসন্তান রয়েছে। প্রায় দেড় দশকের ঘরকন্না, এবং অন্যান্য কাজের মাঝেও ভালবাসা যে ফিকে হয়নি, ভারত সফরে এসে তা যেন নতুন করে বুঝিয়ে দিলেন ঋষি-অক্ষতা।

ঋষি সুনক সাতসকালে স্ত্রীকে নিয়ে হাজির দিল্লির অক্ষরধামে! ভক্তিভরে পুজো দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী


```